আমি যখন প্রতিদিন উত্তরা থানার সামনে দিয়ে হেটে যায় তখন ব্যথায় যেন বুক ভারী হয়ে যায়। কারণ, দেখি প্রায় প্রতিদিন নতুন গাড়ী আসে। থানার আশে পাশে আটক করে রেখে দেয় পুলিশ। প্রথম দিন দেখা যায় নতুন পূর্ণ একটি গাড়ী, দ্বীতিয় দেন দেখা যায় টায়ার নেই। তৃতীয় দিন লাইট নেই। এরকম করে কয়েকদিন পর দেখা যায় গাড়ীটির কয়েকটি হাড্ডি পড়ে আছে। শুধু উত্তর থানা নয়। শহরগুলোর প্রতিটি থানার সামনে এ রকম নষ্ট হয়ে যাচ্ছে শত শত গাড়ী। একদিন আগারগাওয়ের এক জায়গায় দেখলাম কয়েক শত রিকসা নষ্ট হয়ে যাচ্ছে। এ গাড়ীগুলো কি দেশের জনগনের অতিরিক্ত সম্পদ? না তা নয়। একটি গাড়ী দিয়ে হয়ত একটি সংসার চলত। গাড়ীটি আটক করার পর হয়ত এর মালিক তা ছাড়ানোর জন্য অনেক ঘুরাঘুরি করেছে। দালাল-কে টাকা দিয়েছে। টাকা দিয়েছে পুলিশকে। জমি বিক্রি করে বা বন্ধক দিয়ে টাকা খরচ করেছে গাড়ীটি পাওয়ার জন্য। কিন্তু পায়নি। আমার কথা হল গাড়ীগুলো যখন আটক করা হল তখন তা সংরক্ষণ কেন করা হল না? যদি সংরক্ষণ করতে না পারেন তবে কেন আটক করে তা তিলে তিলে নষ্ট করে ফেলবেন? এটা একটা মারাত্নক জুলুম। কে আপনাদেরকে জনগনের সম্পদ আটক করে তা নষ্ট করার অধিকার দিয়েছে? যদি তা রাষ্ট্রের কাজে লাগাতে পারতেন তবু মনে শান্তি পেতাম। নষ্ট করা হবে কেন? এর জওয়াব পাবো কার কাছে? আজকে মিডিয়ার লোকেরা পাতাল থেকে খবর বের করে আনতে পারেন। রাস্তার পাশের এ খবর তাদের ক্যামেরায় ধরা পড়ে না কেন? রাজনৈতিক নেত্রীরা দিন বদলের অনেক গান শুনান। এ অন্যায়টি কি তারা বদল করে দিতে পারবেন না? অনেক সংস্কারপন্থি আছেন। যে আইনে গাড়ীগুলো আটক করে তিলে তিলে শেষ করা হয় পারেন কি সেই জংলী আইনটা সংস্কার করতে?
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।