somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইনু এখন গডফাদারের ভূমিকায় : রিজভীট

১১ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘গণতন্ত্র নিধনের সরকারি কর্মসূচি বাস্তবায়নকারীদের অন্যতম একজন হলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ’৭২-৭৫-এ জাসদের সশস্ত্র রাজনৈতিক কর্মকাণ্ডে ‘ট্রমাটাইজড্’ শাসক দল আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য তথ্যমন্ত্রী নিজেই এখন সন্ত্রাসী গডফাদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। গত ৪ জুলাই রাজধানীর স্বামীবাগে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা অনুষ্ঠানে এক বক্তব্যে তথ্যমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার হুমকি দিয়েছেন। তথ্যমন্ত্রীর এহেন বক্তব্যই স্বাভাবিক। কারণ স্বয়ং শাসক দলের নেতারাই জাসদের ‘৭২-৭৫-এর জঙ্গি ভূমিকা নিয়ে জাতীয় সংসদে বক্তব্য রাখছেন। তাই ক্ষমতাসীন শাসক জোটের অংশ হয়ে হাসানুল হক ইনু এখন বিব্রত। সেজন্য জনদৃষ্টিকে দিকভ্রান্ত করতে তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মনোরঞ্জনের জন্য ঘাতকের তরবারি হাতে নিয়ে বক্তব্য রাখছেন।’
গতকাল সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তথ্যমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রিজভী বলেন, ‘সমস্ত হিংস্রতা দিয়ে বিরোধী দলের ওপর ঝাঁপিয়ে পড়েও প্রধানমন্ত্রীর প্রতিহিংসার পাখা যখন ছটফট করে, তখন সেই ছটফটানিকে অবাধ ও অবিরাম রাখার জন্য তথ্যমন্ত্রী সেই প্রতিহিংসার আগুনে ঘি ঢেলে দেন নানা বাক্যবাণ দিয়ে। এতে তার মন্ত্রিত্ব নিরাপদ হয়, আর জাসদ নিয়ে শাসক দলের ক্ষোভকে ভুলিয়ে দেয়া যায়।’
তিনি বলেন, ‘যে আওয়ামী দুঃশাসনে বলি হয়েছে জাসদের ২০ হাজার নেতাকর্মী বলে এখনও দাবি করেন জাসদ নেতারা অথচ সেই আত্মদানকারী কর্মীদের রক্ত ডিঙিয়ে শুধু মন্ত্রিত্বের লোভে কতটা নিচে নামতে হয় তা তথ্যমন্ত্রী এক নতুন নজির সৃষ্টি করেছেন। শুধু স্বার্থের জন্য, লোভের জন্য ২০ হাজার কর্মীর জীবন উত্সর্গকে যারা তাদেরই হত্যাকারীদের কাছে বিক্রি করে দিতে পারেন তাদের কাছে গণতন্ত্র, স্বাধীনতা কিংবা মানুষের কী মূল্য আছে?’
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ কখনোই বিরোধী দল বরদাশত করে না। সুতরাং বিএনপির অস্তিত্বই শাসক দল ও জোটের অন্ধ হিংসার কারণ। এই সরকার জনগণের নয়। ক্ষমতাসীন দল ও মহাজোট এখন বিষোদগারের বিষের কলসি। বিষকন্যার বিষকুম্ভ থেকে গরল ধারা পান করে মোসাহেব মন্ত্রীরা নিজেদের চেয়ার রক্ষা করতে চাচ্ছেন। তবে ইতিহাসের শিক্ষা তো এরা কখনোই নেবে না। সুতরাং এক ভয়ংকর পরিণতির জন্য তাদের অপেক্ষা করতে হবে।’
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×