আজ আগুন ঝরা ফাগুনের তপ্ত আগুন যেন প্রতিটি বাঙ্গালীর হৃদয়ে জ্বলছে। আজ প্রতিটি বাঙ্গালী হৃদয়ে একটি চাওয়াই লালন করছে, আর তা হোল, ওই ঘৃণ্য রাজাকার ও তাদের দোসরদের চরম শাস্তি। কোন, হুমকি – ধামকি কিংবা রক্ত চক্ষু এই হৃদয়ের চাওয়াকে মুছে দিতে পারেনা। আজ বাংলার মাটির প্রতিটি ইঞ্চি সবুজ রঙ দৃশ্যমান। এই সবুজ, যেকোনো সময় তপ্ত লাল হতে প্রস্তুত। পৃথিবীর বুকে তিন মিনিট নিরব থেকে জাতি বুঝিয়ে দিয়েছে, তাদের প্রতিবাদের ভাষা।
জনগনের এই যুগান্তকারী আন্দোলনের মুখে আজ নানা প্রতিক্রিয়াশীল মহল তাদের নানা ক্রিয়া করনে লিপ্ত আছেন। তাতে জনগনের কিছুই যায় আসেনা। ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইদের, কাদের মোল্লা ও কামরুজ্জামানের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করাতে। সাংবাদিক সমাজ আজ কলঙ্কমুক্ত হোল এবং তারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের অবস্থান পরিষ্কার করল জাতির সামনে।
একি সাথে মুক্তিযুদ্ধের সূতিকাগার আওয়ামীলীগকেও আহ্বান জানাবো বর্তমান প্রেক্ষাপটে এই দেশদ্রোহীদের ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করার জন্য। আজ, সরকারের বিভ্রান্তিমুলক নানা কর্মকাণ্ডের কারনে জাতির সামনে এমন প্রশ্নের উদয় হয়েছে। জাতি আজ ভাবছে, ৬৯,৭১ এর সূতিকাগাররাকি আজ ওই ঘৃণ্য পশুগুলোর কাছে বিক্রি হয়ে যায়নিত? আশা করবো সরকার কয়টি কেন এর উত্তর জাতির সামনে দেবেনঃ
১। শিক্ষক সমাজ শান্তিপূর্ণ আন্দোলন করলে পুলিশকে পিপার স্প্রে নিয়ে তেরে যেতে দেখা যায়। এমনকি হাত পা ও ভেঙ্গে দেয়ার খবর আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি। তবে, জামাতের তান্দপের সময় পুলিশ এমন নিরব মার খাচ্ছে কেন? আশা করবো এব্যাপারে সরকার ও তার তথাকথিত সুযোগ্য বাকপটু [?] স্বরাষ্ট্রমন্ত্রী অতি ধ্রুত উত্তর দেবেন।
২। আদালত কত্রিক জামাতকে যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত করার পরেও কেন বর্তমান সরকার জামাতকে নিষিদ্ধ করার ব্যাপারে নির্বিকার?
৩। জামাত সারাদেশে পুলিশের উপর, জনগনের সম্পদের উপর হামলা করার পরও কেন সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেনা, তা জাতির সামনে এক বড় প্রশ্ন? আপনাদেরকে কি জনগনের রক্ষাকারী বলা যায়?
৪। বাঙালি জাতি, প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীদের কাছ থেকে স্বাভাবিক ও দায়িত্বশীল আচার আচরণ আশা করে। জাতীয় সংসদে দাড়িয়ে ভাবাবেগে অশ্রুশজল ভাষণ, জাতি শুনতে চায়না। জাতি বলিষ্ঠ নেতৃত্ব দেখতে চায়।
আজ সবাই যার যার জায়গা থেকে মুক্তিযুদ্ধের পক্ষে তাদের অবস্থান পরিষ্কার করেছে ও করছেন। তাই সরকারেরও সময় হয়েছে তাদের অবস্থান জাতির সামনে কোন ভনিতা না করে পরিষ্কার করার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




