somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শৈশব এত ছোট কেন?

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ছুটির দিন। কাল থেকে ক্রমাগত ঝরঝর বৃষ্টিতে মনে হচ্ছিল বুঝি বর্ষা ফিরে এসেছে আবার। কখনো টিপটিপ কখনো ঝরো ঝরো কখনো উদ্দাম উচ্ছ্বাসে বৃষ্টি পড়ছে তো পড়ছেই। দুপুরে আচ্ছা করে বৃষ্টিতে ভিজলাম ছাদে গিয়ে। শরীর কাঁপাকাঁপি না করা পর্যন্ত ভিজলাম। প্রশান্তি লাভ করলাম। জ্বরের ভয় যে নেই তা নয়। কিন্তু মন যে মানে না! বৃষ্টি এলে আমার গা ভেজাতে হবেই। না হলে কি যেন অপূর্ণতা থেকে যায়। সেই শৈশব থেকেই আমার এই অভ্যাস। এখন অনেকটা বদভ্যাসে পরিণত হয়েছে। মনে করুন, অফিস থেকে ফিরছি। বৃষ্টি শুরু হলো। আমি বাস থেকে নামার আগেই মানিব্যাগের কোণে সংরক্ষিত বড় মাপের পলিথিনের ভিতর মানিব্যাগ, মোবাইল, হাতের-পকেটের কাগজপত্র, কোমরের বেল্ট ঢুকিয়ে নেই। তারপর বাস থেকে নেমে মহানন্দে ভিজতে ভিজতে বাসায় ফিরি। আমার স্ত্রী যথারীতি হেসে আমার পলিথিনের প্যাকেটটা আগে ধরে তারপর লুঙ্গি বাড়িয়ে দেয়।
তারপরও আমার আজ মন ভালো নেই। আমার একমাত্র ছেলে আর ছোট্ট মেয়েটা কাল থেকে ভীষণ অসুস্থ। জ্বর। সম্ভবত ঋতুর পালাবদলের জ্বর। বিষয় সেটা নয়। বিষয় হলো ছোট্ট মেয়েটাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল। বৃষ্টিতে ভিজলে আমার মেয়েটা উদ্দাম হয়ে ওঠে। ওর উচ্ছ্বাস দেখে ভীষণ ভালো লাগে। আমার সেই শৈশবের কথা মনে পড়ে যায়। শৈশবে আমিও বৃষ্টিতে অমন ভিজতাম। ভিজে ভিজে পিছল খেলতাম। এক পিছলে কে কতদূর যেতে পারে সেই প্রতিযোগিতাই চলতো আমার বন্ধুদের সাথে। তারপর গা কাদা মাখামাখি হলে আমাদের সে কি উচ্ছ্বাস! বৃষ্টিতে ভিজে ভিজেই গায়ের ময়লা পরিষ্কার করতাম। তারপর দৌড়ে গিয়ে লাফ দিয়ে নামতাম পুকুরে। আহ্ সেই শৈশব আর ফিরে পাবো না! ফিরে পাবো না সেই সোনালী দিনগুলো। আমাদের শিশুরা তো কাদা কি তা-ই জানে না। তারা ময়লা-আবর্জনা আর ইট-কংক্রিট দেখে দেখে বড় হচ্ছে। পুকুর দেখলেই আনন্দ করে, কিন্তু পানিতে নামতে ভয়! যদি ডুবে যায়! কত দুর্ভাগ্য আমাদের সন্তানেরা- তারা সাঁতার শেখারও সুযোগ পায় না! হায়রে শহর, হায়রে আধুনিক সভ্যতা! এই শহুরে ফার্মের বাচ্চারা একদিন প্রকৃতিকে ভুলে যাবে নিঃসন্দেহে।
একটু আগে ফেসবুক খুলে দেখি আমার বড় মেয়েটা বেলকনির গ্রিলের বৃষ্টির ফোঁটার ছবি তুলে দিয়ে স্ট্যাটাস দিয়েছে- এর চেয়ে ভালোভাবে শহরে বৃষ্টি উপভোগ করা যায় না।


ওর পোস্টটা আমাকে একটা ধাক্কা দিল। আসলেও তো তাই। শহরের মেয়েরা বৃষ্টিতে ভিজতে পারে না, বৃষ্টিতে হাঁটতে পারে না, পুকুরে নেমে গোসল করতে পারে না। বৃষ্টি মানেই শহুরে মেয়েদের জন্য এক বিড়ম্বনা। অথচ আমার শৈশবে আমার সমবয়সী মেয়েরাও আমাদের সাথে বৃষ্টিতে কাকভেজা হতো। পুকুরে ঝাঁপিয়ে পড়তো। পুকুরের এপাড় ওপাড় সাঁতার দিতো। সে সময় আমরা টিভি সিরিয়াল দেখতাম six million dollar man আর the bionic woman


তো হলো কি আমাদের সাথে দৌড়-ঝাঁপ করা একটা মেয়েকে বায়োনিক ওমেন-এর নায়িকার মতো মনে হতো। কতোবার ভেবেছি ওই মেয়েটাকে কথাটা বলবো। কিন্তু আর কোনদিন বলা হয় নি। এমন আরো কত কত মজার কথা মনে পড়ে যায় আমার মেয়ের দীর্ঘশ্বাস থেকে। এখন আফসোস হয়- শৈশব এত ছোট কেন?
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×