ইচ্ছা পতনের রাতে ব্যথিত দেবদূত
পাঠিয়েছে ঝগড়াবার্তা স্তব্ধমুখর ভাষায়
গলে যাচ্ছে অন্ধকার,সুপ্তিহারা...
ঘরে ঘরে হাওয়াময় রাত
তার ঘরে আকাঙ্খার রেণুবৃষ্টিপাত_ভেসে গেলো...
দুঃখ হয়,
যদিও নিজেরই দোষ তবুও উছিলা আর
মেঘের বরাতে বলি_
ঝরে পড়বার সাহস হলো না বলেই
ভাসছি এখনও...
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


