সাবধান !!! অজ্ঞান পার্টি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গত শুক্রবার ভোরে ঢাকায় যাওয়ার জন্য বের হই।ঘড়িতে তখন ৫.১২টা।বের হয়েই মনটা ভরে গেল সুন্দর রংধনুটা দেখে।পুরো শীতলক্ষা জুড়ে ওঠা ধনুকের মত বাঁকানো রংধনু।এটা ছিল আমার দেখা সবচেয়ে সুন্দর রংধনু।নদীর পাড়ে দাঁড়িয়ে মন ভরে দেখলাম কিছুক্ষন।তারপর হাঁটা শুরু করলাম।সিএনজি না পেয়ে হেঁটেই গেলাম বাইপাস মোড় পর্যন্ত।পৌঁছতে না পৌঁছতেই পিপিএল সুপার বাস এসে থামল।এটা নরসিংদী টু মহাখালী রুটে চলে।আর আমি ঘোড়াশাল থেকে উঠব।যাহোক, কাউন্টার থেকে টিকিট নিয়ে বাসে উঠে সিটে বসলাম।পাশের সিটটা ফাঁকা ছিল।বাস ছেড়ে দিল।সামনেই ঘোড়শাল ব্রীজের গোড়া থেকে কিছু লোক নিয়ে দ্রুত চলতে শুরু করল বাসটি।তখনও আমার পাশের সিটটা ফাঁকা।ভোরে উঠার আতংকে রাতে ভাল ঘুম হয়নি।তাই কেবল ভাবছি এবার একটা ঘুম দিই।এমন সময় অন্য কোন সিটে থাকা একজন এসে আমার পাশে বসলেন।মুখ ভর্তি লম্বা কাঁচা দাড়ি।পরনে লুঙ্গি আর পাঞ্জাবি।
বসেই জিজ্ঞেস করলেনঃ কোথায় যাবেন?
আমিঃ এত সকালে ঘুম থেকে উঠে এসে ঢাকার বাসে উঠে বসেছি কোথায় যাওয়ার জন্য আপনিই বলেন?
উনিঃ আমি টঙ্গি ব্রীজের নিচে নামব তো তাই বলছিলাম ঘুমিয়ে পড়লে একটু ডেকে দিবেন।
পাত্তা না পেয়ে থেমে গেলেন। আর আমার ঘুমানোর স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল।
তার সাথে কথা না বাড়ানোর কারনটা ছিল ভয়।আমার তখন আগের দিন শামিম ভাইয়ের সাথে ঘটে যাওয়া কাহিনী মনে পড়তে লাগল।
শামিম ভাই(QC-Manager PCL ) হলেন প্রাণ ক্যান্ডি লি. এর QC ম্যানেজার।ওনার বাড়ি রাজশাহী।উনিও খুব সকালে বাড়ী যাওয়ার জন্য বেড়িয়েছিলেন।ঢাকায় যেয়ে রাজশাহীর বাস ধরবেন।বাসে উঠে বসার কিছুক্ষন পর বাসে একটা হকার ওঠে।সে Mentor’s জাতিয় ক্যান্ডি বেচতে উঠেছে।শামিম ভাই নিজে ক্যান্ডির মানুষ তাই কিউরিসিটি থেকেই একটা ক্যান্ডি নিয়ে মুখে দিয়েছিলেন স্বাদ বোঝার জন্য।কিন্তু স্বাদ বুঝতে ওনার দুই দিন লেগেছিল।স্বাদের বিনিময়ে দিতে হয়েছে বাড়ীর জন্য সাথে নেওয়া টাকা,মোবাইল সহ সাথের সবকিছু।লোকজন তাকে আবিষ্কার করেছিল সেই টঙ্গি ব্রীজের নিচের রাস্তায় অজ্ঞান অবস্থায়।তারপর সোজা টঙ্গির ৫০ সয্যাবিশিষ্ট হাসপাতালে। আজ উনি সুস্থ।
আমি ঘুম তাড়ানোর উপায় হিসেবে ব্যাগ থেকে বই বের করে পড়তে থাকলাম।যদিও পড়াতে মন ছিলনা।বারবার আড়চোখে তাকে ফলো করতে লাগলাম।উপযুক্ত প্রমান না থাকায় কিছু বলতেও পারছিলামনা।হঠাৎ দেখি পাঞ্জাবিটা উপড়ে উঠিয়ে(মেয়েদের মত) লুঙ্গির সাথে ফিতা দিয়ে বাঁধা একটা জিন্সের ব্যাগ(আমাদের এলাকায় এটাকে খুতি বলে।তরকারি ওয়ালারা ব্যবহার করে) থেকে লাল রংয়ের একটা মোবাইল বের করে টিপতে লাগলেন।টিপছেন আর একটু পর পর আমাকে দেখছেন।এবার আমি অভিনয় শুরু করলাম।ঘুমের অভিনয়।একটু ঝিমাই তারপর আবার তাকাই।দেখি তার আমার দিকে তাকানোর পরিমান বেড়ে গেল।হয়ত প্রতিক্ষিত সময়ের অপেক্ষা।যখন তিনি খুব উসখুস করতে লাগলেন ঠিক তখনি আশায় গুড়ে বালি দিয়ে সোজা হয়ে পড়তে শুরু করলাম আর তার মলিন বদনখানি মাঝে মাঝে খেয়াল করলাম।
বাস তখন পুবাইলে।তার ফোনটা বেজে উঠল(একটা ইংরেজি গান)।দুইটা কথা বলল সে।না ভাই এবং জ্বি ভাই।
(কাল্পনিক কথোপকথনঃ
ওপাশ ওয়ালাঃ কিরে কাম হইছে?
খুতিওয়ালাঃ না ভাই।
ওপাশ ওয়ালাঃ তাইলে সময় নষ্ট করিসনা নাইমা পর।
খুতিওয়ালাঃ জ্বি ভাই।)
পুবাইল মোড়েই বাস থামিয়ে আমার আশংকার প্রমান দিয়ে সে সহ চারজন বাস থেকে নেমে পড়ল।বাস তখনও একটু একটু চলছিল।শেষের জনের পা মাটিতে পড়তেই বাসের গতি বেড়ে গেল।আমি জানালা দিয়ে শুধু তাকিয়ে দেখলাম।
আমি সেদিন নিরাপদেই পৌঁছেছিলাম।সে জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকুর।হয়ত পারতামনা যদি আগের দিন শামিম ভাইয়ের সাথে এটা না ঘটত।আমি ঘটনা দেখে সাবধান হয়েছি,আপনি পড়ে সাবধান হোন।পরিচিতদেরকে সাবধান করুন।আপনি নিরাপদে পথ চলুন এবং অন্যদেরকে নিরাপদে পথ চলতে পরামর্শ দিন।আর সুযোগ হলে এদের ধরিয়ে দিন।আমি না পারলেও কেউ না কেউ পারবেন জানি।
ঘটনা পড়ে কি করবেন ঠিক করুন।
৫টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।