somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক ফালি আকাশ

০১ লা মার্চ, ২০০৭ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খোলা আকাশের নীচে মরিয়ম বিবি বসে চোখ মুছছেন । কোথায় যাবেন তিনি জানেন না। সামনে অপেক্ষা করে আছে এক অনিশ্চিত ভবিষ্যত।
মাথার উপর এতদিন যে এক টুকরো ছাদের আশ্রয় ছিল আজ থেকে তা আর থাকছে না। উচ্ছেদ অভিযানের কারণে তাও চলে গেছে। বৈধ অবৈধ কি জিনিস তা তিনি খুব ভাল জানেন না। তিনি যা জানেন, তা হচ্ছে মাথার উপর এক টুকরো আশ্রয়, যেখানে তিনি তার সন্তান নিয়ে দিন কাটাতে পারেন।
ঠিক মতো এখনও ভোরের আলো ফোঁটতে শুরু করেনি। ভোর হওয়ার আগেই শুরু হয়ে যায় উচ্ছেদ অভিযান। শীতের ঠান্ডা বাতাসে উনার বাচ্চারা কাঁপছে। শাড়ীর আঁচল দিয়ে তিনি বাচ্চাদের শরীর ঢাকতে চেষ্টা করেন। কিন্তু তিন বাচ্চার শরীর ঢাকার জন্যে উনার শাড়ীর আঁচল যথেষ্ট নয়।
সামনে বিশাল এক বহুতল ভবন মাথা উচিয়ে দাঁড়িয়ে আছে। এক- দুই তলা করে তিনি গুণতে শুরু করেন। এক সময় ক্লান্ত হয়ে যান, গুণে শেষ করতে পারেন না। মরিয়ম বিবির খুব জানতে ইচ্ছে করে ঐ সব দালানে কারা থাকে। তারা কি তাদের মতোই সাধারণ মানুষ।
ছোট বেলায় মা খুব সুন্দর করে পরকালের গল্প করতেন। বুঝলি রে মরিয়ম, দুই দিনের এই দুনিয়ায় মানুষ আসছে কষ্ট করার জইন্যে। সব সুখ আল্লাহ পাক জমা রাখিছেন বেহেস্থে। যারা ভাল কাজ করিবে তারাই শুধু বেহেস্থে যাতি পারবে। সেইখানে খাওয়া পড়ার কোন চিন্তা নাই, খিদার কষ্ট নাই।
মরিয়ম বিবি চোখ বন্ধ করে বেহেস্থের সুখের কথা চিন্তা করার চেষ্টা করেন। তিনি কখনও বেহেস্থে প্রবেশ করতে পারবেন কিনা জানেন না। তিনি জীবনে তেমন কোন পূণ্যের কাজ করেননি। আবার কোন বড় পাপও তো করেননি। তাহলে উনার ভাগ্যের খাতা হচ্ছে শূন্য । এদের জন্যে পরকালে কি ব্যবস্থা রয়েছে।
বেহেস্থে নাকি মা সন্তান বলতে কোন কিছু নেই। উনাকে যদি শুধু একা স্বর্গে প্রবেশের অনুমতি দেয়া হয়, তবে কি তিনি তার তিন সন্তানকে ফেলে স্বর্গে যাবেন। এক সময় উনার চিন্তা- ভাবনা ঘোলাটে হয়ে আসে।
এখন সবার আগে ইহ জগতের ক্ষুধার কষ্টই তীব্র ভাবে জানান দিচ্ছে। শুরু হতে যাচ্ছে অনাহারে থাকার এক ক্ষুধার্ত দিন। মাথার উপরে সৃষ্টিকর্তার এত বড় আকাশ, কিন্তু এ আকাশের উনার কোন দরকার নেই। উনার এখন দরকার মাথা গোঁজার এক টুকরো আশ্রয়, বাচ্চাদের জন্যে এক টুকরো রুটি।

(বর্তমান সরকারের উচ্ছেদ অভিযানে ভেঙে ফেলা হচ্ছে অবৈধ বাসস্থান। কিন্তু এর সাথে আশ্রয়হীন হয়ে পড়ছে সমাজের নিম্নস্তরের অসংখ্য খেটে খাওয়া মানুষ। এরা হচ্ছে ল্যাবোটরির গিনিপিগের মতো। যখন যে ধরনের পরীার প্রয়োজন তা এদের উপর প্রয়োগ করা যায়। সমাজের কিছু অসৎ লোক সরকারী জমি নিজের নামে দখল করে সেই জমিতে তাদের অবৈধ ভাবে থাকার সুযোগ করে দিয়ে ভাড়া আদায় করছে। এর ফল ভোগ করতে হচ্ছে ঐ সব নিরীহ লোকদের। বাকীরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে।
দেরীতে হলেও শেষ পর্যন্ত সরকার উদ্যোগী হয়েছেন এদের পূর্নবাসনের ব্যপারে। দেখা যাক সরকারের এই উদ্যোগ শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখতে পারে কিনা। কারণ, আমরা আমাদের সমস্যাগুলি সৃষ্টিকর্তার ঘাড়ে চাপিয়ে নিশ্চিন্তে বসে থাকতে পছন্দ করি। আমাদের ধারণা উনি স্বয়ং এসে এর সমাধান করে দিয়ে যাবেন।)
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৮ রাত ১২:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×