বহুদিন ধরে এই প্রশ্নটা মানুষকে ভাবাচ্ছে। তারা, মানে একজন জেনেটিসিস্ট, একজন দার্শনিক আর একজন মুরগীর খামার মালিক, বেশ জোর গলায় দাবি করছেন উত্তরটা তাদের জানা, [গাঢ়]ডিম!![/গাঢ়]
প্রফেসর জন ব্রুকফিলড নটিংহাম ইউনিভার্সিটিতে জেনেটিক্স পড়ান, ডেভিড প্যাপিনো শিক্ষকতা করেন কিংস কলেজে, আর চার্লস বোর্নস হলেন পোলট্রি ফার্মার । তিনজনই একমত। ডিমটাই আগে এসেছে।
খুব সহজ করে বললে হয়, ক্যাঙারুর ডিম থেকে যদি উটপাখি জন্মায় তবে ডিমটাকে ক্যাঙারুর ডিম না বলে উটপাখির ডিমই বলতে হবে। মুরগীর ডিম থেকে যে মুরগী হবে এটা নিয়ে কোন সংশয় নেই। কিন্তু মুরগীই যে মুরগীর ডিম পারবে এটা বলা কঠিন। কারন হয়তো ডিমটা পেরেছিল কোন প্রাগৈতিহাসিক পাখি, আচমকা মিউটেশনের ফলে ভ্রুন বদলে গেল মুরগীতে, আর হয়তো তখনই জন্ম নিল দুনিয়ার প্রথম মুরগী।
তারা তাই জোর গলাই দাবি করছেন মুরগী নয়, ডিমটাই আগে..
[link|http://tinyurl.com/l6etg|g~j c
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৬ রাত ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




