চার মিলিওন বছরের পুরানো দেহাবশেষ গুলোকে বলা হচ্ছে প্রথম শক্ত প্রমাণ যা মানুষের বিবর্তনের মধ্যবর্তী দুটি গুরুত্বপূর্ন পর্যায়ের মাঝে সেতু বন্ধন প্রতিষ্ঠিত করবে।
"এই প্রথম আমরা কোন ফসিল পেলাম যা আমাদের মানব বিবর্তনের প্রথম পর্যায় আর দ্্বিতীয় পর্যায়ের মাঝে সংযোগ ঘটাতে সাহায্য করবে।" বললেন নৃতত্ত্ববিদ বেরহান আসফাও । তিনি বেশ দৃঢ়তার সাথেই যোগ করলেন, "এই ফসিলগুলো হল মানব বিবর্তনের সোজা-সাপটা প্রমান"
উল্লেখ্য ইথিওপিয়ার আফার অঞ্চলে যে আটটি দেহাবশেষ পাওয়া গেছে তারা [ইটালিক]Australopithecus anamensis[/ইটালিক] স্পিসিস এর অন্তর্গত। মনে করা হয় [ইটালিক]Australopithecus[/ইটালিক] জেনাসের একটি অংশ মানুষের প্রত্যক্ষ পূর্বসুরি ।
আসফাও এর মতে ফসিল গুলো অ্যানাটমিকালি [ইটালিক]Ardipithecus ramidus [/ইটালিক] এবং [ইটালিক]Australopithecus afarensis[/ইটালিক] এর মধ্যবতর্ী।
এ বিষয়ে [link|http://dsc.discovery.com/news/afp/20060410/fossilhuman_arc.html|wWmKvfvix P
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৬ রাত ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



