somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্কিনিদের চাঁদে অভিযান কি ভাঁওতা ছিল?

২৪ শে জুলাই, ২০০৬ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিনিদের চাঁদে অভিযান কি ভাঁওতা ছিল? অন্তত কিছু মানুষ তাই মনে করেন। আর এই সন্দেহর আগুনে ঘি ঢেলে দিল ফক্স নেটওয়ার্কের সাড়াজাগানো একটি ডকুমেন্টরী ([ইটালিক]নিচে লিংক দেখুন[/ইটালিক])!

সন্দেহবাদীরা বলছেন, স্নায়ু যুদ্ধের সময় রাশিয়ার সাথে প্রতিযোগিতা করতে গিয়েই মার্কিন সরকার বানোয়াট চন্দ্রাভিযানের ফন্দি আটে, যার ফসল নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন আর মাইকেল কলিনসের দুনিয়া কাপানো অ্যাপোলো-11 চন্দ্রযাত্রা।

অসংখ্য তথাকথিত ভাঁওতার অন্যতম হল বাতাস বিহীন চাঁদে মার্কিন পতাকা পতপত করে উড়ল কিভাবে, কেন লুনার মডিউল চাঁদে অবতরনের পরও চাঁদের মাটিতে গর্ত হল না। নাসাও চুপচাপ বসে নেই।
উত্তর দিয়েছেন তারা, বললেন পতাকা মোটেও ওড়েনি, দেখার ভুল। আর লুনার মডিউলের ল্যান্ড করার সময় লঘু মহাকর্ষের কারনে রকেটের ধাক্কা কম ছিল তাই গর্ত হবার প্রশ্নই আসে না।
ষড়যনত্রতত্ত্বে বিশ্বাসীরা তাতে ছাড়বেন না। তারা আরও অভিযোগ তোলেনঃ
1. কেন লুনার মডিউলের পায়াতে চাদের ধুলো জমেনি, যা রকেটের কারনে হতে পারত
2. কেন চাদের মাটিতে একেক বস্তুর ছায়া একেক রকম যেখানে আলোর উৎস সূর্য কেবল
3. কেন তোলা ছবিতে চাঁদের আকাশে তারা দেখা যায় না
4. কেন অভিযানের টেলিমেট্রি ডাটা খুজে পাওয়া যায় না (নাসা স্বীকার করেছে হারিয়ে গেছে)
5. কেন বিভিন্ন সহানে তোলা ছবির ব্যাক গ্রাউন্ড দেখতে একই রকম (যেন সিনেমার সাজানো সেট)
6. কেন ক্যামেরার ক্রস হেয়ার ঢাকা পড়ে যায় বিভিন্ন বস্তু দিয়ে যা বাস্তবে কখনই সম্ভব না..
7. কিভাবে নভোচারীরা ভ্যান হেলেন বেলট এর মারাত্বক রেডিয়েশন থেকে বেঁচে গেলেন যেখানে মরন নির্ঘাৎ?

অনেকে বলেন, নভোচারী গাস গ্রীসাম এই ভাওতার গোমর ফাঁক করতে চাওয়ায় তাকে হত্যা করা হয় সুকৌশলে। আবার কেউ কেউ বলেন এসব কীর্তি করা হয়েছিল এরিয়া 51 এর গোপন সুটিং স্পটে, যে কারনে ওখানে সাধারন মানুষের ঢুকবার অনুমতি নেই।

এসব তথ্য পড়লে যে কেউই ভাবতে পারেন মার্কিন চন্দ্রাভিযান মিথ্যা ছিল। চিন্তিত হলেন? নিচের লিংক গুলো দেখুন। আরও আশ্চর্য হবেন, সন্দেহ নেই..

চন্দ্রাভিযান ভাঁওতাবাজি নিয়ে ফক্স নেটওয়ার্কের বিখ্যাত ডকুমেন্টরী [ইটালিক]Conspiracy Theory: Did We Land On The Moon[/ইটালিক] দেখুন ইউটিউবে:
[link|http://www.youtube.com/watch?v=ckr2w5XFJLw&mode=related&search=moon%20hoax|1g ce
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৬ রাত ১১:১০
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×