বাহিরে সারাদিন আজ বৃষ্টি। এখন বাজে দুপুর ১২টা,বৃষ্টির থামার কোনো লক্ষণ নেই। আলসেমি ভেঙে উঠলাম বিছানা হতে। আজ খিচুড়ি রান্না করার জন্য আদর্শ দিন।
১২ তলা হতে নিচে তাকালাম। বৃষ্টির বেগ আরো বেড়েছে। সামনে বয়ে চলা সরু খালটি দিয়ে প্রচণ্ড স্রোত আকারে পানি ছুটে যাচ্ছে। রাস্তায় গাড়ি নেই তেমন।
স্কাইপে দেশে কল করলাম আম্মুকে। আম্মু বলল,ঢাকাতেও প্রচণ্ড বৃষ্টি। আমাদের ঢাকার বাসার সামনে হাটুপানি। আম্মুও আজ খিচুড়ি রান্না করবে।
কথা শেষ করে বারান্দায় গিয়ে বৃষ্টি দেখতে দেখতে ঢাকার বৃষ্টির সৌন্দর্য মনে করে নস্টালজিক হয়ে পড়লাম। এই প্রবাসে দেশের রাস্তায় জমে থাকা পানি,রাস্তার জ্যাম, বৃষ্টিতে ছাদে গিয়ে ভেজা সবই অনেক বেশী মিস করি। রাস্তার পাশে বসা চটপটি বিক্রেতা মামার বানানো ঝাল ঝাল ফুচকা, হোটেল হতে পুরি,পেয়াজি এনে সবাই মিলে খাওয়া এসবই অনেক অনেক মিস করি।
বৃষ্টির দিন মানেই মনের মাঝে অতীত স্মৃতির বিচরণ।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



