কদিনের প্রবল বর্ষণে ঢাকা শহর পানির তলায়। ঢাকা এখন ভেনিস নগরী। দেশে না থাকলেও ইন্টারনেট এর কল্যাণে ঢাকাশহরের পানিতে তলানো ছবি ঠিকই দেখতে পাচ্ছি। পানিতে রাস্তা তলিয়ে যাবার সাথে সাথে ফেসবুক, পত্রিকা সহ সর্বত্র একি আলোচনা, সরকার কেন পানি নিষ্কাশন এর ব্যবস্থা নিচ্ছেনা, মেয়ররা কি ঘোড়ার ঘাস কাটে? ইত্যাদি ইত্যাদি।
হ্যা মানছি সরকারের দায়িত্ব আছে। কিন্তু নিজেকে প্রশ্ন করুন, আপনি কি করেছেন? খাওয়া শেষে চিপ্স এর প্যাকেট রাস্তায় ফেলেছেন। কাগজ, পলিথিন, ঘরের/ দোকানের আবর্জনা, ডাবের খোসা, পানির বোতল, ভাঙা কাচ সবই তো রাস্তায় ফেলেছেন। কখনো ভেবেছেন যে এগুলো জমে থেকে পানি নিষ্কাশনকে বাধাগ্রস্ত করে? আপনি নিজে এতো উদাসীন পরিবেশের প্রতি, ময়লা আবর্জনা ঠিক জায়গায় ফেলতে এতো আলসেমি আপনার, তাহলে আপনি কিভাবে আশা করেন প্রচণ্ড বৃষ্টিতেও ঢাকাশহর পানিমুক্ত থাকবে?
সবার আগে নিজেরা ঠিক হই। নিজেদের শহর পরিচ্ছন্ন রাখি। তারপর না হয় সরকারের চৌদ্দগুষ্ঠি উদ্ধার করবেন।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



