somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালমান আল নাফিস
কিছু জিনিস সারা জীবন ই ভালো লাগে... ভালো লাগে একা রাস্তায় হাটতে। আর ভালো লাগে কস্টের সব অতীত মনে করে সুখী হওয়ার মিথ্যে অভিনয়ে সারা রাত কাটিয়ে দিতে। কে বলে অতীত মানুষ কে কাঁদায় অতীত যদিও কাঁদায় তবুও অতীত মনে করে গান শুনতে ভালোই লাগে। জীবন কখনো একরক

বাবা

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"বিদায়" শব্দটি সবসময় আমার বুকের বাম দিকে কষ্টের অনুভূতি সৃষ্টি করে । আমি জানি না " বিদায় " শব্দ কাউকে খুশি করতে পারে কি না। তবে আজ আমার " বিদায় " বলতে বেশ বড়সড় একটা কষ্টের সম্মুখীন হতে হয়েছে।আমি জানি তোমার সাথে আমার দিনে বেশি একটা কথা হতোনা।তুমি থাকতে তোমার কাজ নিয়ে,আমি আমার মতো,সারাদিন বন্ধুবান্ধব আর মোবাইল।যাও বা কথা হতো তার বেশীর ভাগই থাকত উপদেশমূলক,আর পড়াশুনার কথা। ভাল লাগতো না। যখন শুনলাম তুমি আবার অফিসের কাজে দেশের বাইরে যাচ্ছ,মনে হয়েছিল "যাক,ভালই..কিছুদিন আর বকুনি শুরতে হবে না"। কিন্তু আজ যখন তুমি দেশের বাইরে যাচ্ছ, তখন বুঝলাম,আমরা যারা তোমাকে আপন ভেবেছি তাদের চাইতে কে বেশি কষ্ট পেতে পারে? !! তবুও বুঝতে পারছি না বুকের বাম দিকে কেন জানি চিনচিন করে ব্যথা করছে। তুমি ভেবো না তোমাকে বিদায় দিচ্ছি বলে কষ্ট হচ্ছে, হয়তো গ্যাষ্টিকের ব্যথা। দো'আ করি ভালো থেকো, আর তাড়াতাড়ি ফিরে আস । তোমাকে যত জ্বালিয়েছি, তার জন্য ক্ষমা চাইবো না, তবে কখনো কোন বেয়াদবি বা কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিও। জানোই তো ছোটরা ভুল করে আর বড়রা ক্ষমা করে দেয়।আরো কিছু লিখতে চেয়েছিলাম কিন্তু লেখা গুলো কেমন জানি ঝাপসা হয়ে আসছে! আর পারা গেল না, এবার মনে হয় চশমাটা বদলাতেই হবে। :(( :(( অনেক দিন হলো চশমা বদলাই না।তুমি আসলেই বদলাব। smile emoticon
-প্রিয় বাবা :( :)
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রের ভুলের মূল্য কি তবে শিশুদের জীবন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪


যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×