তুমি আর আমি যেন তেল আর পানি,
একসাথে থাকিবার নাহিরে,
অমিল অনেক ছিল অন্তরে অন্তরে
মিলটুকু ছিল শুধু বাহিরে।
তোমাতে আমার কথা,
হংস কুলে বক যথা
তাই শুধু নিরবতা চাহিরে।
তুমি আর আমি যেন কলম আর খাতা,
দিন-রাত কাটাকুটি চলেরে
বাক্য’দেবতা চুপ করে থাকে অন্তরে
পাছে লোকে কটু কথা বলেরে।
হতে নারি আনমনা
অযথা উত্তেজনা
সবুরেতে কেন মেওয়া ফলেরে?
তুমি আর আমি যেন ধুপ আর কাঠি,
ভালোবাসি পুড়তে ও পোড়াতে,
মাপা প্রেম, মাপা হাঁসি অভিনয় অভিনয়
গলদ তো রয়ে গেছে গোড়াতে।
ছিঁড়ে গেছে সুতো তাই,
আলাদা ঘুড়ি-নাটাই
সাধ নেই আর আকাশে ওড়াতে।
তুমি আর আমি যেন মানুষ আর মানুষ,
তাই বুঝি পাশাপাশি থাকারে,
যোজন যোজন দূর অন্তরে চেপে যেন
একই ফ্রেমে দু’টি ছবি আঁকারে।
_____সালমান,
[৫-১১-২০১১]
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১১ রাত ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


