তফাৎ!
১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার আমার জন্য যারা
দিবস রজনি নিদ্রাহারা
তাদের গোপন পকেটগুলো
ধন-ধান্যে পুষ্পে ভরা।
তোমার আমার ঘামের মুল্য
চেঁচিয়ে যখন করছি দাবি
তখন তাদের হাতের মুঠোয়
জমছে নতুন গাড়ির চাবি।
চলছে তাদের বিলাশবিহার
কালো গ্লাসের সাদা জীপে
স্তব্ধ ট্রাফিক তখন মোদের
মারছে সময় গলা টিপে।
তুমি আর আমি মরছি যখন
পানিতে ডুবে, চাকায় পিষে
পত্রিকা, টিভি, বেতার তখন
মত্ত তাদের কথার বিষে।
তোমার আমার সন্তানেরা
নূহ্য যখন বইএর ভরে
তাদের কাঁচারা নিউইয়ার পার্টিতে
ফরেন বোতলে চিয়ার্স করে।
তাদের হার্টের আর্টারী যখন
রিং পরছে বামুনগ্রাদে,
আমরা তখন তাড়াই মাছি
মেডিকেলের বারান্দাতে।
তোমার আমার অশ্রু যখন
শুকিয়ে শুকিয়ে জমছে গালে
তখন কিছু আস্ত মুরগি
রোস্ট সেজেছে তাদের থালে।
তোমার থুথু আমার থুথু
মিশিয়ে ছিটাই তাদের মুখে,
জাগুক তারা দেশের তরে
আমরা একটু ঘুমাই সুখে।
____সালমান হায়দার।

সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন