
প্রিয় বাবা,
তোমাকে 'নারী দিবসের' শুভেচ্ছা। তুমি হয়তো ভাবছো বাবাকে মেয়ে কেন 'নারী দিবসের' শুভেচ্ছা দিচ্ছে?
এই শুভেচ্ছা তো মায়ের প্রাপ্য!!
বাবা তুমি যখন জানতে পারলে মায়ের গর্ভে আমি তৃতীবারের মত মেয়ে, তুমি আমাকে গর্ভপাত করিয়ে দিতে মায়ের সাথে সেকি ঝগড়া!! তোমার মা বলতো,"এই বউয়ের জন্য আমার সংসারে বাতি জ্বলবেনা।" আচ্ছা বাবা সংসারের বাতি কি শুধু ছেলেই হয়!! যোগ্য মেয়ে দিয়ে কি সংসারের বাতি জ্বলেনা??
আমার আত্নসম্মানী মা, তোমাদের এইসব কথা শুনে শুনে অতিষ্ঠ হয়ে বাবার বাড়ি চলে যায়। প্রথমদিকে, তুমি কয়েকবার মাকে আনতে গিয়েছো, কিন্তু মা আর আসেনি.....
আমার মা আমাকে পৃথিবীর আলো দেখালো। তোমাদের কথা শুনে গর্ভপাত করে ডাস্টবিন বা নর্দমায় ফেলে দেয় নি......
আমার গ্রেজুয়েট মা স্কুলে চাকরী নিয়ে সারাদিন স্কুলে পরিশ্রম করে বাসায় ফিরেও বিশ্রাম নেয়নি।মানুষের বাসায় গিয়ে গিয়ে টিউশানি করিয়েছে।
এভাবে খেয়ে না খেয়ে মা আমাদের তিনবোন কে পড়াশুনা করিয়ে মানুষ করেছে।
বাবা তোমার মাতো বংশের বাতির জন্য তোমাকে আবার বিয়ে করিয়েছে। কোথায় বাবা, তোমারতো বংশের বাতি জ্বললো না বরং শুনেছি আবারো দুইটা মেয়েই হয়েছে।
বাবা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'পালিতে' ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। বিগত কয়েক বৎসরের সকল রেকর্ড ব্রেক করেছে আমার রেজাল্ট।
বাবা কাল আমাকে প্রধানমন্ত্রী নিজ হাতে 'গোল্ড মেডেল' পরাবেন।
আমি প্রধানমন্ত্রীকে একটাই অনুরোধ করবো যে, "তিনি আমার গোল্ড মেডেলটা যেন আমার মাকে পরিয়ে দেয়।"
কারণ, আজ আমি এই পৃথিবীর আলো দেখছি শুধু আমার মায়ের জন্য।
আমার এই বেঁচে থাকা আমার মায়ের জন্য।
আমার আজকের এই সাফল্য আমার মায়ের জন্য।
আমি তৃতীয় কন্যাসন্তান বলে বাবা ও দাদুর কথায় গর্ভপাত করিয়ে নর্দমায় ফেলে না দেয়া, আমার মায়ের জন্য......
বাবা তুমি কালকে এসো কিন্তু। আমি কখনো তোমায় দেখিনি, চিনিনা, তবে মায়ের কাছে তোমার ছবি দেখেছি............চিনে নেব।
বাবা তুমি না আসলেও, কাল আমার চোখ থাকবে দর্শক সারির দিকে, শুধুমাত্র তোমাকে দেখার জন্য.....
কাল আমার চোখ শুধু খুঁজবে আমার সেই বাবাকে, যার অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত মেয়ে আমি........!!!
ইতি
তোমার অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত মেয়ে......
[#উৎসর্গ_নারী_দিবস]
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



