somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুগল বর্ষপূর্তি

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"তোর জন্য আমার ভাইয়ের বিয়েটা খাওয়া হলো না।"
মা, "তুমি আমার জন্মদিন উইশ করার পর আর কত বার এই ডায়লগটা দিবা.....?"
একথা গুলা আমাদের মা ছেলের....

আমার প্রথম সন্তান হবে, জন্মের আরো প্রায় একমাস বাকি।
বড় ভাইয়ের বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে, একটা পাত্রী পছন্দ হয়েছে। মা গিয়ে আংটি পড়িয়ে কথা পাকা করে এসেছেন। সাত দিনের মধ্যে বিয়ে, বিয়ের তারিখ পড়লো ৭ মে। বিয়েটাতে তাড়াহুড়ো করা হচ্ছে, দেরি হলে আমার ডেলিভারি ডেইট হয়ে যাবে। সব আত্নীয়-স্বজন দাওয়াত করা হলো।

কাল ভাইয়ের বিয়ে, রাত থেকে পেটটা কেমন জানি একটু-একটু ব্যথা করছে। আমি তো আগে আর মা হইনি যে বুঝবো এটা কিসের ব্যথা। ভাবলাম এমনি ব্যথা, কারণ বাচ্চা হতে তো এখনো অনেক দেরি।
বাসার সবাই রেডি হচ্ছে বিয়েতে যেতে, আমিও বড়

ভাইয়ের বিয়েতে যাওয়ার লোভ সামলাতে পারলাম না। ভাবলাম বিয়েতে যাবো, ডাক্তার আপাকে একটু দেখিয়ে যাই। পেট ব্যথার জন্য যদি কোন ঔষধ দেন।
স্বামীকে নিয়ে ডাক্তার কাছে গেলাম, পরীক্ষা নিরীক্ষা করে তিনি আমাকে নার্সের সাথে লেবার রুমে যেতে বললেন।

আমি অবাক হয়ে আপাকে বললাম, "আপা আমিতো এসেছি রাত থেকে পেটটা একটু একটু ব্যথা, আপনি আমার পেট ব্যথা কমার কোনো ঔষধ দিবেন।
আজ আমার ভাইয়ের বিয়ে, আমিও যাবো...।"
আপা বললেন, "আপনার এই ব্যথা লেবার পেইন, আমাকে এই ব্যথা না কমিয়ে আরো বাড়াতে হবে। লেবার রুমে যান, নার্স আপনাকে ব্যথা বাড়ানোর স্যালাইন পুশ করবে।

আমি আকাশ থেকে পড়লাম, আমার তো আরো অনেক দিন বাকী!!
আপা বললেন, "অনেক সময় ডেটের তিন চার সপ্তাহ আগেও বাচ্চা হয়।
আপনার বাচ্চার পৃথিবী দেখার তাড়াহুড়ো বেশী....

বললাম, "তাহলে কি আমি আমার ভাইয়ের বিয়েতে যেতে পারবো না!!!"
ডাক্তার আপা বললেন," হ্যা, আপনি আপনার ভাইয়ের বিয়েতে যেতে পারবেন, সাথে আমাকেও নিয়ে যাবেন। আপনি আপনার ভাইয়ের বিয়ে খাবেন, আর আমি আপনার ডেলিভারি করাবো?? ভালই হবে আপনার বাচ্চাও মামার বিয়েটা খেয়ে আসলো....।"

বাসায় খবর গেলো, আমি আর বাসায় যেতে পারছি না।
সবার মন খারাপ হলো, আমার জন্য বিয়েটাতে তাড়াহুড়ো করলো, আর আমিই যেতে পারলাম না।
বিয়ে তো আর পিছানো যাবে না, মেয়ের পরিবারের বিয়ের প্রস্তুতি সম্পন্ন।
আমি লেবার রুমে ব্যথায় ছটফট করছি, আর আমার অনাগত সন্তানের অপেক্ষা করছি। ভাইয়ের বিয়েতে যাওয়ার শাড়ী গয়না সব রেডি করে রেখেছিলাম, যেতে পারলাম না।

ডাক্তার এসে বললেন, "বাইরে আপনার ভাইসহ আপনার পুরো পরিবার এসেছে কিন্তু লেবার রুমে কাউকে ঢুকতে দেয়ার নিয়ম নেই।"
আমি কেঁদে কেঁদে বললাম," আপা দরজাটা একটু খুলে দিন, আমি দরজার বাইরে থেকে দেখবো। আমি যদি আজ মরে যাই, আমার ভাইটাকে 'বর বেশে' একটু দেখার খুব ইচ্ছা ছিলো।"
ডাক্তার আপার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, তিনি আজ আমার জন্য নিয়ম ভঙ্গ করলেন। লেবার রুমের দরজা খুলে দেওয়া হলো......

আমি প্যাথিড্রিনের ঘোরে ঝাপসা চোখে আমার প্রিয় পরিবারটাকে দেখছি। ভাইয়ের ছলছলে চোখ আমার দিকে অসহায়ের মত তাকিয়ে আছে, যেন কিছু বলতে গিয়েও আটকে গেলো। হয়তো বলতে চাইছিল,"এভাবে বিয়ে করতে যাবো ভাবিনি, ভাল থাকিস বোন।"
'বর' সাজে ভাইটাকে রাজপুত্রের মত লাগছে....

আমিও প্রসব যন্ত্রনা ভুলে চোখের পানি মুছে, হেসে হাত তুলে ভাইকে বিদায় দিচ্ছি আর ভাবছি, "আমার প্রিয় এই মুখগুলো আবার দেখবো তো!!!"

মা আমার কাছে থেকে গেলেন। বারটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রসব যন্ত্রনার সাথে লড়াই করে, আমি জয়ী হলাম...
আমার বুকের উপর উপুড় করা আমার প্রথম সন্তান, আমার পৃথিবী আমাকে পিটপিট করে দেখছে।

লেবার রুমের দরজা খুলতেই দেখি, বড় ভাই আর লাল টুকটুকে শাড়ী পরা নববধূ হাতে ফুলেরতোড়া নিয়ে দাঁড়িয়ে আমাদের দেখছে।
মা খুশিতে হেসে বললেন, "আজ আমার পরিবারে দুজন নতুন মেহমান এসেছে।"

আর আজকে আমাদের পরিবারের সেই দু'ই মেহমান মামী-ভাগিনার বর্ষপূর্তি.....

(আমাদের পারিবারিক জীবনে বিশেষ কিছু কাকতালীয় ঘটনা আছে, তার মধ্যে এই ৭ই মে ও একটা কাকতালীয় ঘটনা)
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"কর্পোরেট_ফ্যাক্টসমুহ"

লিখেছেন মামুন রেজওয়ান, ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"কর্পোরেট_ফ্যাক্ট_২১"



সব সময় ইন্টার্ভিউ দেওয়ার অভিজ্ঞতা আমরা জানতে পারি অনলাইনে। কিন্তু যারা ইন্টার্ভিউ নেন বিভিন্ন পজিশনের জন্য তাদের অভিজ্ঞতা খুব একটা জানা হয়না আমাদের। তাই আমরাও যারা মোটামুটি এক্সপেরিয়েন্স... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)

লিখেছেন মৃত্যুঞ্জয়, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ২:০০

কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?

দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা

একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

×