somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেতার বার্তা

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিছুদিন আগে চট্টগ্রাম ছোট বোনের বাসায় গিয়েছিলাম। জরুরী একটা কাজে বোনকে নিয়ে বহদ্দাররহাট টার্মিনাল থেকে একটু এগুতেই বোন বললো, " আপা দেখো, স্বাধীনতা ঘোষনার প্রথম বেতার কেন্দ্র"। ঘাড় ফিরাতে ফিরাতেই, রিক্সা ড্রাইভার ছুঁ মন্তরের মত রিক্সা নিয়ে ছুটে চললো......!

মামা রিক্সা থামান বলতেই, মামা ব্রেক কষে রিক্সা থামালেন ঠিকই তবে বিরক্তি নিয়ে প্রশ্ন ছুড়লেন, " আপ্নেরা কি এইহানে নাম্বেন? "
আমি বললাম," আমাকে একটু পিছনে নিয়ে যাবেন, বেতার কেন্দ্রের কাছে?"
বেচারা নাছোড়বান্দা, পিছনে যাবে না।
বোন বললো, "আচ্ছা আপনার ভাড়ার চেয়ে দশ টাকা বেশি নিয়েন।"
এবার রিক্সা ঘুরালো, 'বাংলাদেশ বেতার কেন্দ্র চট্টগ্রাম, কালুরঘাট'। তেমন আহামরি কিছুই না।
আমি মন্ত্রমুগ্ধের মত এর সামনে দাড়িয়ে আছি, অবাক বিষ্ময়ে ভাবছি, "এখান থেকে প্রথম ঘোষিত, বাংলাদেশ আজ থেকে স্বাধীন"।
মুখ দিয়ে কোন কথা বের হচ্ছে না, "যেন এই জায়গাটার সম্মানে নীরবতা পালন করছি........!"
আমি একাত্তরের যুদ্ধ দেখিনি, আমি ২৬শে মার্চের দেশ স্বাধীনের প্রথম বেতার বার্তাও শুনিনি।
আমার স্বাধীন দেশের মাটিতে দাড়িয়ে থেকে যেন মনে হচ্ছে, আমি এই বেতার কেন্দ্র থেকে দেশ স্বাধীন হওয়ার প্রথম বার্তাটি শুনতে পাচ্ছি।

সম্বিত ফিরে পেলাম রিক্সা ড্রাইভারের ডাকে, " চলেন দেরি হইতাছে।"
তাইতো, আমারও তো গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে।
আজ আর ভিতরে ঢুকার সময় হলো না, দুইটা ছবি তুলে গন্তব্যে রওনা দিলাম।

ঝড়ের বেগে রিক্সা সামনের দিকে এগুচ্ছে, পিছনে ফেলে যাচ্ছি স্বাধীনতা ঘোষনার প্রথম বেতার কেন্দ্রটি...।
এই জায়গাটা চিনতে আমার এত সময় লাগলো, তাহলে আমাদের পরের প্রজন্মের কতদিন লাগবে?
চট্টগ্রাম বেড়ানোর কথা আসলেই বলি, কক্সবাজার, পতেঙ্গা, ফয়েজ লেক, কাপ্তাই লেক এসব।
বলিনা, স্বাধীনতা ঘোষনার প্রথম বেতার কেন্দ্রটিও দেখবো.......।

রিক্সা ড্রাইভারকে বললাম," মামা, আপনার প্যাসেঞ্জার যদি স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্রছাত্রী হয়। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বলবেন, "এইটা বাংলাদেশের স্বাধীনতা ঘোষনার প্রথম বেতার কেন্দ্র"।
"মামা বলবেন তো...?"
তিনি বিজ্ঞের মত বললেন, "কমুনে, এইডা কইতে কি পইসা খরছ হইবো?"
"জানি না সেদিনের সেই রিক্সা ড্রাইভার আমার ছোট বার্তাটি, এই প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে কিনা.........?"
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৭
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×