somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

জলে ভেজা পদ্ম
quote icon
জানতে চাই জানাতে চাই
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

স্যার রোগটি যখন ধরতে পেরেছেন,দাওয়াইটাও দিয়ে দেন

লিখেছেন জলে ভেজা পদ্ম, ০১ লা মার্চ, ২০১৭ সকাল ৮:২৫


"পুলিশ ঘুষ খেয়ে মামলা এদিক-সেদিক করে- এ কথা সত্য। আর রাজনীতিবিদরাও ঘুষ খান। তারা টাকা নিয়ে চাকরি দেন।"
মনে হয় ওবায়দুল কাদের সাহেব,ব্যাপারটা ইদানীং টের পেয়েছেন।
দূরদর্শী নেতাদের এতো দেরীতে বুঝলে কি আর চলে?তাছাড়া উনি নিজে ঘুষ না খেলেও অন্য রাজনীতিবিদরা খান এটা উনি জানেন।
এবং এটা ওনার দলের লোকেরা খান সেটাও উনি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     ০ like!

টিনের ট্রাংক

লিখেছেন জলে ভেজা পদ্ম, ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০২

বাবাকে নিয়ে সায়দাবাদ বাস টার্মিনাল গিয়ে নামলাম। কন্ট্রাক্টর,হেল্পার আইসা জিগাইতে লাগলো,ভাই কই যাইবেন?কইলাম দাউদকান্দি যামু।ভাই আসেন,ডাইরেক বাস,একশ আশি টাকা কইরা।আরেকজন আইসা কইতাছে,ভাই আমাদের বাসে আসেন, বাস full  হইয়া গেছে এহনই ছাইড়া দিমু।একশ পঞ্চাশ টেকা কইরা দিয়েন।টানাটানি শুরু কইরা দিলো।বাস টার্মিনালগুলোতে এমন একটা ফোর্স কন্ট্রেস্ট আমার দেশের কমন চিত্র! যামু তিশা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৩৪ বার পঠিত     ০ like!

গলদঘর্ম হতে চাইলে 'গামকা' যান

লিখেছেন জলে ভেজা পদ্ম, ৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩১

 ( মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের স্বাস্থ্যপরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর সমন্বয়কারী সংস্থা হল গালফ কো–অপারেশন কাউন্সিল অ্যাপ্রুভড মেডিকেল সেন্টারস অ্যাসোসিয়েশন (গামকা)। মতিঝিল থেকে সিএনজি করে গামকা পৌঁছতে প্রায় পৌনে দুইঘন্টারমতো সময় লেগেছিল। ভাড়া তিনশত টাকা।শুধু একটা মেডিকেল স্লিপ আনার জন্যে!

গেইটের বাইরে লোকজনের ভিড় দেখে একটু থতমত খেয়ে গিয়েছিলাম।ভাবছিলাম গেইটের ভেতরের অবস্থা জানি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩০৮ বার পঠিত     ১ like!

বন্ধুর বাড়ী নবিয়াবাদ

লিখেছেন জলে ভেজা পদ্ম, ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩১

চান্দিনা থেকে যাবো মুরাদনগর উপজেলার নবিয়াবাদ গ্রামে এক বন্ধুর বাসায়।এর আগে কখনো যাইনি।প্রথম যাচ্ছি যেকারনে পথের দূরত্ব জানা ছিলনা।ভেবেছিলাম কাছেপিতেই হবে।বন্ধুর বাসায় পৌঁছে টের পেলাম মোটেই কাছে ছিলনা।মাঝপথে গিয়ে সিদ্ধান্ত বদলে ফেলেছিলাম যে আর সামনে এগোবনা।কিন্তু হলোনা।শেষপর্যন্ত গেলাম।গিয়ে পড়লাম আরেক বিপাকে।সন্ধ্যা হওয়ার পরপরই রাস্তায় আর সিএনজি চলেনা।দেখা করেই চলে আসবো।কারন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     ০ like!

আমরা অসম চুক্তির বিরোধী

লিখেছেন জলে ভেজা পদ্ম, ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৭:৩১

যে চক্তি  দেশের জন্য ক্ষতিকর সে চুক্তি কোন যুক্তিতে করা হয়?
এখন অনেকেই বলবে,সরকার জেনে বুঝেই সবকিছু করছে।কোন চুক্তি দেশের জন্যে কল্যানকর আর কোনটি ক্ষতিকর সরকার সেটি ভালো করেই জানে।সরকারকে জ্ঞান দিতে হবেনা।
সরকারের সব চুক্তিই সঠিক হবে এমন না।কিছু কিছু চুক্তি আত্নঘাতি,দেশের স্বার্থবিরোধী।যা অতীতে প্রমাণিত হয়েছে।যেমন ফুলবাড়ির কয়লা উত্তোলন চুক্তিঃ Click This Link. বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     ০ like!

ঢাহার শহরের বাহার

লিখেছেন জলে ভেজা পদ্ম, ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৬

বৃষ্টি  একটু  বেশি  হলেই  রাস্তায় পানি জমে  হাটু সমান।আর  এই  চিত্র  ঢাকার  অধিকাংশ  এলাকার।

উত্তরা  আজমপুর  থেকে  অটো  করে  চৈতি গার্মেন্টস  এর  পাশেই ( বন্ধুর বাসায়) যেতেই  দেখলাম  রাস্তার  কি  বেহালবস্থা! জলাবদ্ধ  রাস্তা, অটোর  চাকা  পানির  নিচে  চলে  গেছে। ডানদিকে কাত  হয়ে  অটো  চলছিল। পড়ে  যাবে  যাবে অবস্থা!

সমন্ধির  ছেলের  খাৎনা  অনুষ্ঠানে  যাবো ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৩৮ বার পঠিত     ০ like!

মাটি পুড়লে ইট হয় কিন্তু ইট পুড়লে মাটি হয়না

লিখেছেন জলে ভেজা পদ্ম, ২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

সন্তানদের নিয়ে সব বাবা মায়েরই স্বপ্ন থাকে। স্বপ্নভঙ্গ হয় তখন, যখন দেখে সন্তান হয়েছে সাক্ষাৎ একটা শয়তান।শয়তানের মাস্টার,বিটলামির হেডমাস্টার।

আশাহত পিতামাতার হা হুতাশ করা ছাড়া আর কোন পথ থাকেনা।তখন কপাল চাপড়ে আর কোন লাভও হয়না।কথায় বলে,' মাটি পুড়লে ইট হয় কিন্তু ইট পুড়লে মাটি হয়না'।

তাই গড়তে হবে ছোট বেলা থেকেই।তিন থেকে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     ০ like!

সব জায়গায় ফরমালিন

লিখেছেন জলে ভেজা পদ্ম, ২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৪

ভেজালের দেশে আসলের বেসে
চলি ফিরি আমরা;

ক্যাচালের দেশে প্যাঁচালের ঝগড়া
করি ফিরি আমরা।

কথাতে পটু কাজেতে কচু
আদতে চাপাবাজ ;

দিবসে সাধু রাত্রিতে বাঁদর
চরিত্রে ধান্ধাবাজ। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬২ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১২৮৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ