ক্রমশ ঘুণে ধরছে শহরের দেয়ালের রংগিন দরজায়,
একটু একটু করে প্রতিনিয়ত ভুলে যাচ্ছে সে।
সেই শহরের পথ,
মাথা উচু করে ধুলো বয়ে যায় এক দুরন্ত যৌবন তার।
এক মধ্যদুপুরে তোমার হেটে আসা ওই শুকনো ধূলো রাস্তা এখনো তোমায় ভুলেনি।
আমার সময়ের ছাপ সারা দেহে,
শুকিয়ে যাচ্ছে চামড়া, মুখে সারা দেহে অস্পষ্ট বলিরেখা, তবুও এই হৃদয় চীরযুবা, সেখানে তোমার ছবি আকা।
সেই বুনোহাঁস দুটো বাচ্চা দিয়েছে, তাদের পালকেও তোমার ছায়া ।
সেই ছবি আকা দেওয়াল, হাতে লেখা চিঠি
ঝাপসা হলেও মুছে যায়নি মনের দেয়াল থেকে।
খুব বেশিদিন হয়নি তুমি বলেছিলে সময়ের মাঝেই আমরা থাকি, তোমার সেই সময় আজ মুছে দিচ্ছে তোমার স্মৃতি।
আমার ফুটন্ত ফুলে শোভাময় বাগান, ভেবোনা সব ভুলে গেছি আমি, প্রকৃতির মাঝে যদি মিশে গিয়ে থাকো ওকে জিজ্ঞেস করে দেখো আমার প্রতিটি কথায় সত্যি।
তোমার ঈশ্বর নেই, নেই আমার বিধাতা তবুও আমার প্রার্থনা ভালো থেকো তুমি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




