somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দায় শুধু জনগনের, সব অসভ্য, বর্বর, ঘটনার জন্য দায়ী একমাত্র জনগণ!

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাই শুধু দুই প্রধান দলকে দোষারোপ করে! কিন্তু কেন? শুধু কি দুই প্রধান দল? বাকী যারা আছে তারা কি খুব ভালো? তাদের পদলেহন দেখলেই তো বুঝা যায় তারা কতটা ভয়ংকর হতে পারে যদি ক্ষমতা হাতে পায়! বস্তুত সবাই যার যার অবস্থান থেকে অন্যায় করে যাচ্ছে, সরবচ্চ মাত্রায়......... অবস্থা যে এই রকম ই হবার কথা সেটা কি আরও আগে ঘোটে যাওয়া ঘটনা থেকে বুঝা যায় নাই? লগী- বইঠার ঘটনা কি এর চেয়েও ভয়াবহ ছিল না? গত চার বছর ঘোটে যাওয়া অনেক ঘটনাই এর চেয়েও খারাপ ছিল!

দায় নেওয়ার তো প্রশ্নই আসে না......... কেন কেও দায় নিতে যাবে? দায় না নিলে কার কি করার আছে? দেখি নাই কি অবস্থা হয়েছে ডঃ ইউনুস,এ বি এম মুসা,সৈয়দ আ মকসুদ,ডঃ কামাল সাহেবদের মতো সন্মানিত মানুষগুলোর? বিরোধীদলের বিশৃঙ্খলা মোকাবেলা করার জন্য দলীয় ছেলেদের হাতে আইন তুলে দেবার ক্ষমতা কে আওয়ামী লিগকে দিয়েছে? এই প্রশ্ন কি এখন পর্যন্ত কেও সরকার কে করেছে? এটা কি আস্তে আস্তে দেশকে গৃহ যুদ্ধের দিকে ঠেলে দেওয়া নয়? এই দেশে আল্লাহ কে ধমক দেওয়া যায়, কিন্তু আওয়ামী লীগ কে না....... সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক,ঘাতানিক, সবাই এক.........

দায় শুধু জনগনের, সব অসভ্য, বর্বর, ঘটনার জন্য দায়ী একমাত্র জনগণ!

"প্রত্যেক জাতী তার যোগ্যতা অনুযায়ী শাসক পায়"....... এই দেশের মানুষ বার বার এদেরকে ক্ষমতায় আনে। প্লিজ এটা বলবেন না যে, সাধারন মানুষ ভালো মন্দ বুঝে না......... নিজের স্বার্থ বুঝে নিতে এই দেশের মানুষ বিশেষজ্ঞ......... গ্রামের অই আলা- ভুলা মানুষটা হাটে বসে চায়ে চুমুক দিতে দিতে সব দুর্নীতিবাজদের গুষ্টি উদ্ধার করতে মহা পারঙ্গম, একই সাথে সে যখন তার মেয়ের বা বোনের পাত্র খুঁজে, তখন সে একটা স্কুল শিক্ষকের চেয়ে পুলিশের হাবিলদারকে বা তিতাস গ্যাসের মিটার রিডারকে, বা ঐ রকম কাওকে জামাই বিনিয়ে নেয়! কারন সে জানে " উপরি" আছে! আর এই উপরি যখন সে বুঝে,তখন ভাল-মন্দ বুঝে না, এটা সত্যের অপলাপ ছাড়া কিছু না।

স্কুল শিক্ষক এবং অভিভাবককে ম্যাট্রিক পরীক্ষার্থীর হাতে নকল পৌঁছে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করতে দেখেছি নিজের চোখে! না, এক জন দু জন কে না...... দলে দলে লোককে এই কাজ কোরতে দেখেছি মোহা উৎসাহে! প্রশ্ন করেছি কেন এই অন্যায় করা হচ্ছে দল বেধে? উত্তর পেয়েছি খুব সংক্ষেপে, যেটা বুঝতে আমার তিন দিন লেগেছে! উত্তরটা ছিল “ Demand পাওয়া যাবে.......” কি বুঝলেন? অর্থাৎ ছেলে ম্যাট্রিক পাশ করলে বিয়ের বাজারে ভালো যৌতুক পাওয়া যাবে!!!!!! লোভী...... পাষণ্ড...... বর্বর...... চিন্তার অধিকারী ঐ সব তথাকথিত আলা-ভুলা গ্রাম্য সরল সোজা অমানুষ গুলন......

গ্রামের এমন কম বাসা পাওয়া যাবে, যে বাসায় নতুন বউ আসার পর এক বছরের মধ্যে ছেলে বাবা-মা কে ছেরে আলাদা থাকতে শুরু করে নাই! নতুন বউয়ের এমনই কারিশমা! বয়স কতো? ১৫ থেকে ২০, এর বেশী না............ ওরা আলা-ভুলা সরল সোজা?

কলা গাছের কাদিটা পাশের বাসার দিকে হেলে থাকায়,পাশের বাসা ঐ কাদিটা কেটে নিয়েছে নিজের মনে করে! আহারে কতোই না innocent তারা......... আর কলার মালিক আদালতে যেয়ে মামলা দিয়েছে এই বলে যে, পাশের বাসা তার নাবালিকা সুন্দরি মেয়েকে ধর্ষণ করেছে। সেই তথাকথিত ধর্ষিতা আবার নিজে উপস্থিত থেকে সাক্ষীও দিচ্ছে! তো ধর্ষণের মিথ্যা মামলা কেন, তাও আবার নিজের মেয়েকে সাজিয়ে? কারন মামলাকারী জানে ধর্ষণ মামলা “জামিন অযোগ্য... ওরা আলা-ভুলা সরল সোজা?

উপরের একটা ঘটনাও বানানো না এবং বিচ্ছিন্ন না............ এই রকম ঘটনা হরহামেশাই ঘটছে, শুধু তাই না, দিন দিন তা বাড়ছে।

প্রত্যেকেই তার নিজ নিজ অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে দুর্নীতি করার জন্য। যারা করছে না, তারা আসলে পারছে না। সুযোগের অভাবে চরিত্রবান। সুযোগ পেলে তারেক আর জয় কে অনেক পিছনে ফেলতে চেষ্টার কনও কমতি রাখবে না!

যেই দেশে যোগ্য মানুষ ভোটে দাড়িয়ে জামানত হারিয়ে দেউলিয়া হয়ে যায় আর বহুল আলোচিত দুর্নীতিবাজ, সন্ত্রাসী, কালোবাজারি, লুটেরারা হয় সাংসদ/চেয়ারম্যান/ কমিশনার ! যে দেশে কোটার নামে,দলের নামে শত শত যোগ্য ছেলে মেয়ে চাকরী বঞ্চিত হয় আবেগ নামের অযোগ্য প্রার্থীর কাছে ......... সেই দেশে এর চেয়েও ভয়াবহ অবস্থা সামনে আসছে, অপেক্ষা করেন.........
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×