খুব জানতে ইচ্ছা করে---
যারা এই দলকে বা ঐ দলকে গালি দিয়ে ভাসিয়ে দিচ্ছে,তাঁদের কয়জন নিয়মিত ট্যাক্স দেয়?পৌরসভার? অধিনস্ত মানুষগুলো কি বেতন ঠিক মতো পায়?ঘড়ের কাজের মেয়েটা বা ছেলেটা বা মহিলা টা কি...... না, থাক!
আচ্ছা,তাঁরা কি তাঁর বাসার সামনের ও পিছনের অংশটা পরিষ্কার রাখে?তাঁরা কি ঠিক জায়গায় বাসার ময়লা ফেলে? ইউটিলিটি বিল গুলো কি.........
ছাদে পড়া বৃষ্টির পানি কি তাঁদের অংশেই পরে,না কি প্লাস্টিকের নল টা বাসার সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুট দু’এক বাহিরে বের করা?সীমানা প্রাচীরটা কি ভুল করে দু ফুট............?
এই রকম হাজার গুরুত্বহীন প্রশ্নের উত্তর আমি জানি না,শুধু জানি আমি এই সবের কিছুই ঠিক রাখি না।
আমি গুরুত্বহীন আতেল মার্কা বাচাল মাত্র।আমি চাই দেশটা স্বর্গীয় সুন্দর হউক!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




