somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন দেখার অক্ষমতা

২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশকে যেমন ভালোবাসি তেমনি দেশকে নিয়ে অভিযোগের শেষ নেই। দেশ আমাকে খেতে দিতে পারেনা। লেখাপড়ার ভাল ও মানসম্মত জায়গা নেই। মারপিট লেগেই আছে। কিন্তু ব্যাক্তিগতভাবে আমি মন থেকে কখনো কোন অভিযোগ করিনা। কারণ আমার দেশটা নতুন ও কিছুটা হতভাগা। পুরোপুরি ডেভেলপ হবার জন্য যে সময় ও ভাগ্য দরকার তার সবটুকু পাওয়া এখনো বাকি আছে। তারপরেও বাংলাদেশে জন্মের কারনে কোন বিষয়ে যদি আমি পিছিয়ে আছি বলে মনে করি তাহলে তা বিদেশে গিয়ে অর্জন করা সম্ভব। অনেকে সেটা করছেও। দেশে চিকিৎসা মিলছে না তো বিদেশে গিয়ে চিকিৎসা করছে। বাংলাদেশের লেখাপড়া মনসম্মত মনে হচ্ছেনা তো বিদেশে গিয়ে ডিগ্রী নিচ্ছে। অসুবিধা কোথায়? তাই আমি কোন অভিযোগ করিনা। কেবল একটা বিষয় ছাড়া। আর সেটা হল- আমাদের স্বপ্ন দেখার অক্ষমতা।

না আমি কোন সাহিত্যিক না বা কবিও না। বসন্তের বিকালে জৎছনার আলোয় রুটি ভিজিয়ে স্বপ্ন দেখার কথা বলছি না। বলছি বড় ও মৌলিক কিছু নিয়ে ভাবতে পারার ক্ষমতা নিয়ে। স্কুল কলেজে আমাদেরকে অনেক কিছু শেখানো হয়। গণিত, রসায়নের জটিল ও পেইনফুল সব সূত্র হেফজ করানো হয়। কিন্তু কিভাবে কোন কিছু নিয়ে স্বপ্ন দেখতে হয় তা কেউ শেখায় না। এমনকি প্রাইভেট টিচারও স্বপ্ন দেখা শেখায় না। এই ব্যাপারটা আমার কাছে বেশি প্রকট হল যখন নতুন চাকুরীতে জয়েন করলাম। আমার পদ হল প্রোডাক্ট ডেভেলপার। নতুন নতুন প্রোডাক্ট নিয়ে ভাবা ও মার্কেটে সেটার গ্রহণযোগ্যতা নিয়ে কাটাছেড়া করা। আল্লাহর রহমতে আমার কাজ নিয়ে কোম্পানি সো ফার খুশি। কিন্তু আমি নিজে খুশি না। আমি এমন একটা কোম্পানিতে কাজ করি যারা না থাকলে পৃথিবীর ইতিহাস, ইকোনমি ও মানুষের জীবন হয়ত অন্যরকম হত। সেই আনুসারে আমি তথা আমার ব্রেইন নতুন কিছু নিয়ে ভাবতে বা পৃথিবী বদলে দেবার মত কোন ইনোভেশান করতে অক্ষম। আমি বড় কিছু নিয়ে স্বপ্ন দেখতে অক্ষম। আমি সবচেয়ে কম খরচ ও রিসোর্স ব্যাবহার করে হাই প্রোফিট প্রোডাক্ট ডিজাইন করে দিতে পারি। কিন্তু এমন কিছু নিয়ে ভাবতে পারিনা যা আগে কেউ কোনদিন ভাবেনি।

কেউ প্রশ্ন করতে পারে, আচ্ছা আমাদের দেশে মার্ক জাকারবার্গ, স্টিভ জবস বা বিল গেটসের চেয়ে ভাল ছাত্র বা বুদ্ধিমান তরুন তরুনী নেই? উত্তর- হ্যা অবশ্যই আছে। কিন্তু তারপরেও আমদের দেশে মার্ক জাকারবার্গরা জন্মায় না কেন? এই প্রশ্ন রইল আপনাদের কাছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×