শুরুতে বলতে চাই আমি কোন রাজনৈতিক দলের অন্ধ সমর্থক নই। অন্তর থেকে সকল মানবতাবিরোধী এবং যুদ্ধাপোরাধীর বিচার চাই।
একটি বিষয় আমি বুঝিনা
আমাদের দেশের মিডিয়া কেন এতো নির্লজ্জভাবে পক্ষপাতদুষ্ট,
শিবিরের কর্মী ৪ জন পুলিশের গুলিতে নিহত হবার পর নিউজ দেখলাম টিভিতে এভাবে----সারা দেশে শিবিরের তান্ডবে ৪ জন নিহত।
আবার বিভিন্ন ইসলামী দলের কর্মীরা ও মুসল্লিরা মিলে যখন আমাদের আবেগের স্থল শহীদ মিনারে ভাংচুর করলো তখন মিডিয়া সরাসরি জামায়াত-শিবিরের উপর একক ভাবে দোষ চাপালো।
আর যখন ছাত্রলীগ
সিলেটে আল-হামারা শপিং কমপ্লেক্স, ইবনে সিনা হাসপাতাল, বনফুল, পানসী, ইসলামী ব্যাংক তালতলা শাখা, ইসলামী ব্যাংক জল্লারপাড় শাখা, ইসলামী ব্যাংক আম্বারখানা শাখা, সুরমা টাওয়ার, ওম্যান্স মেডিকেলসহ কুমিল্লা নগরীতে শুক্রবার রাতে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবির নিয়ন্ত্রিত রেটিনা ও ফোকাস কোচিং সেন্টারে অগ্নিসংযোগ , রাজশাহীতে ইসলামী ব্যাংক এর করপোরেট শাখায় আগুন , দিনাজপুরে ইসলামী ব্যাংকে আগুন দিলো, মুন্সিগঞ্জে জামায়াতের অফিস পুড়িয়ে দিলো
তখন মিডিয়া বললো এসব বিক্ষুব্ধ জনতা করেছে....
এখন প্রশ্ন এ কেমন সাংবাদিকতা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


