somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলছে বেফাঁস কথা, চলছে চাপাতি এবং একটি সহজ চিন্তা

১৬ ই মে, ২০১৫ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আবারও চাপাতির আঘাতে একজনের প্রান গেল। এর পক্ষে বিপক্ষে অনেক যুক্তিসঙ্গত যুক্তি রয়েছে। তবে বাস্তবতা হল বাংলাদেশের সমাজ জ্ঞানে, সভ্যতায়, সহনশীলতায় ঐ অবস্থায় পৌছেনি যে স্পর্শকাতর বিষয় নিয়ে অশ্লীল কথা বলবেন তার জন্য সহিংস প্রতিক্রিয়া হবে না। বিএনপি সরকারে থাকলে জিয়া পরিবার আর আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে মুজিব পরিবার নিয়ে অপ্রিয় সত্য বা অসত্য কথা বললে তাদের অবস্থা এই পরিবারদুটির সমর্থকেরা কি করে? চাকরি যায়, মাইর তো হিসাব ছাড়া, সাথে লাল দালান আর ডজন ডজন মামলা। এখন ধর্ম নিয়ে বললে কিছু হবে না এমনটা যারা ভাবেন, তারা আর যাই হোন সমাজবিজ্ঞানের জ্ঞানে মহা মূর্খ। যারা ধর্মের ব্যাপারে স্পর্শকাতর তারা ধর্মের প্রতি এই পরিবারদুটির সমর্থকের চাইতেই বেশি অনুগত।
আমি ব্যাক্তিগত ভাবে ধর্মে প্রচন্ড রকম আস্থাশীল একজন মানুষ, নাস্তিক না। হুমায়ন আযাদ, আরজ আলী মাতুব্বর, কার্ল মার্কস, হেগেল বা ডারউইন পড়ে নাস্তিকতার প্রতি ইতিবাচক চিন্তা করার মতও কিছু খুঁজে পাইনি। বরং ঐ একজন মানুষের জীবন ও কর্ম এবং একটি বই পড়ে অসাধারন অনেক কিছু পেয়েছি। বিশ্বাস দাড়িয়ে তৈরি হয়েছে, যার অনেক কিছু হয়তো পালন করি না। এখন কি কই কি লিখলো তা নিয়ে আমার তেমন কিচ্ছু যায় আসে না। আর কার্ল মার্কস, হেগেল বা ডারউইনকে আমি হারুন ইয়াহিয়ার মত কলম দিয়ে উওর দেওয়ার পক্ষে। কিন্তু আমি জানি এমন মনোভব এর মানুষ বাংলাদেশে খুব বেশি নেই। কিন্তু নাস্তিকরা সম্ভবত ভাবেন সবাই এমন।
মিলিয়ন ডলারের প্রশ্ন যা নাস্তিকরা বলে থাকেন, তাদের ভয়ে কি তারা তাদের বাক স্বাধীনতা বন্ধ রাখবেন। যদিও আমি নাস্তিকদের সাথে কোন ভাবেই সহমত না। তবে তাদের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। আমি বলি না, করবেন না বন্ধ কথা বলা। তবে একটু প্রসঙ্গিক কথা যোগ করতে হবে। তা হল বাক স্বাধীনতা চাওয়ার উদ্দেশ্য কি? উওর অবশ্যই মানুষের কল্যাণ করা, সমাজের কল্যাণ। এখন এজন্য আপনাদের সমাজ এবং সমাজের মানুষ সম্পর্কেও একটু জানতে হবে। তাদের নিয়ে পড়তে হবে। আপনি এই সময়ে কোন ভাবেই ধর্ম নিয়ে অশ্লীল কথা বলে বাংলাদেশের সমাজ উন্নতি করতে পারবেন না। উল্টা ক্ষতি হবে। আপনাদেরও সাথে সমাজেও অশান্তি বাড়ে। আপনাদের তাই ধর্মকে অশ্লীল ভাবে আক্রমন না করে মত প্রকাশ করতে হবে। আহমদ শরীফ, আহমেদ সফা বা আব্দুর রাজ্জাক এর মত করে। হিসাবটা খুবই সহজ। আর সরকারের সমাজে শিক্ষা এর মনোযোগ বেশি দেওয়া দরকার। পাশের হার নিয়ে না।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×