somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামকে প্রশ্ন করার আগে আপনার জ্ঞানকে প্রশ্ন করুন

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইসলামের বা মুহাম্মাদ সাঃ এর বিরুদ্ধে একটি প্রধান অভিযোগ হযরত মুহাম্মাদ সা এর সাথে হযরত আয়েশা এর বিয়ে। মুহাম্মাদ সাঃ এর চরিত্র কালিমা লেপন চেষ্টা করা হয় এটা বলে যে তিনি তার চেয়ে অনেক ছোট একজনকে বিবাহ করেছেন। আসুন এটা নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করি।
হযরত আয়েশা এর বয়স নিয়ে দুই ধরণের মত পাওয়া যায়। এক- তার বয়স ছিল ১৫ বা ১৭। দুই- অন্য বর্ণনায় পাওয়া যায় তার বয়স ছিল ৯ বছর।
আমি বিশ্বাস করি হযরত আয়েশা এর বয়স ছিল ১৫ বা ১৭ বছর। কারন বিবাহের ব্যাপারে মহানবী সা বেশ কিছু হাদিস আছে যে তিনি বলেছেন, বিবাহের ক্ষেত্রে ছেলে মেয়ে দুইজনেরই সম্মতি নিতে হবে। মদিনাতে একবার এমনটা হয় মেয়ের অসম্মতিতে বিয়ে হয়েছে, সেই মেয়েটি মহানবী সা এর কাছে গিয়ে ব্যাপারটি জানালো তখন মহানবী সা বললেন তুমি চাইলে বিয়েটি রাখতে পারো বা ভেঙ্গে ফেলতে পারো। এই ঘটনাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় হযরত আয়েশা এর বয়স ছিল ১৫ বা ১৭ বছর।
তর্কের খাতিরে যদি মেনেও নেই হযরত আয়েশা এর বয়স ছিল ৯ বছর। তারপরও বিশ্লেষণ রয়েছে।
বিবাহের বয়স ব্যাপারটি পুরাটাই নির্ভর করে সময় এবং সমাজ ব্যবস্থার উপর। ১৫০০ বছর আগের কথা ভুলে যান। আজ থেকে ৮০-১০০ বছর আগে আমাদের দেশে বিয়ের বয়স কত ছিল ভাবুন। আমাদের দাদি/নানিরা কত বছর বয়েসে বিয়ে হয়েছে? আমার দাদির (আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস এ রাখুন) বিয়ে হয়েছিল ১০-১২ বছর বয়েসে। এখন আমাদের দেশে বিয়ের বয়স ধরা হয় ১৮-২০। অ্যামেরিকাতে ১৪-১৬। ইউরোপের কিছু দেশে ১৮-২২। এখন আমরা আমাদের বর্তমান অবস্থা দেখে এই প্রশ্ন করছি হযরত মুহাম্মাদ সা এর সাথে হযরত আয়েশা এর বিয়ের ব্যাপারে। দের হাজার বছর আগে তৎকালীন সমাজের অবস্থা কেমন ছিল। আবার ১০ হাজার বছর পরে কেমন হতে পারে? কুরআন বা ইসলাম এসেছে কিয়ামত এর পূর্ব পর্যন্ত। তাই আমাদের বর্তমান সময়ের একটা সমাজের জ্ঞান দিয়ে ইসলাম এর দিকে আঙ্গুল তোলাটা মূর্খতা ছাড়া আর কিছুই না। আরও একটি ব্যাপার মহানবী সা এর সমালোচনা করার জন্য বা খুঁত ধরার জন্য সে সময়ে মক্কার লোকেরা বা মদিনার পৌওলিক বা ইহুদিরা মুখিয়ে থাকতো। তারা কখনও মুহাম্মাদ সা এর হযরত আয়েশাকে বিয়ের ব্যাপারে কিছু বলেননি। কিংবা এর পরের অন্তত ১০০০-১২০০ বছর মুহাম্মাদ সা এর সমালোচনা করে যত বই লেখা হয় তাতে এ ব্যাপারে কিছু ছিল না। আমার শেষ কথা হল- হযরত আয়েশাকে বিবাহের ইস্যুটা পুরাটাই আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা। ইসলামকে প্রশ্ন করার আগে নিজের জ্ঞানকে প্রশ্ন করুন, এবং প্রশ্ন করুন কেন এই ব্যাপারটি আপনার মাথায় এসেছে। । ।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫২
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×