কিছুক্ষণের চোখ বন্ধ করুন।
নিজের অস্তিত্ব ভুলে যান।
ভাবুন আপনি এমন একটি পৃথিবীতে থাকেন যেখানে একদিন কিছু শক্তিশালী মানুষ এসে আপনার বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান ভেঙে গুরো করে দিয়ে দিলো। পরিবারের অর্ধেক সদস্য নিহত হল। আপনি অনেক কষ্টে বাকিদের নিয়ে পালিয়ে এলেন। কয়েকজন পাশের দেশে চলে গেল আর আপনি সহ কয়েকজন দেশের প্রত্যন্ত এলাকায় আশ্রয় নিলেন। নিজের দেশে যারা আশ্রয় নিয়েছে তাদের উপর প্রতিবছর মারাত্নক রাসায়নিক অস্ত্রদিয়ে হামলা করা হয়। আর যারা অন্যদেশে গেছে আশ্রয় নিতে গেছে তাদের সে দেশের মানুষ লাত্থি দিয়ে বের করে দিলো। তারপর তারা খাবার নেই, পানি নেই এমন অবস্থায় নৌকা দিয়ে সমুদ্রে ভাসলো।
ওদের আর খুঁজে পাওয়া যায়নি।
কেমন লাগবে??
Palestine Rohingya Syria
আজ বিশ্ব রিফুজি দিবস।
worldRefugeeDay
“
- আহারে ওদের কত কষ্ট!!! বলে বিরাট একটা দীর্ঘশ্বাস ফেললেন।
আমি কি বা করতে পারি!!! মনে মনে বললেন।
-ধুর বার্গারটা বাজে। বলে এক কামড় খেয়ে বাকীটা ফেলে দিয়ে কোকাকলা চুমুক দিতে দিতে দুঃখিত মনে ক্যান্টিন থেকে বের হলেন।
‘ জি আপনি যা করার, করে ফেলেছেন
smile emoticon
। খাবার নষ্ট করে খাবারের দাম বাড়াচ্ছেন এবং খাদ্য সংকট তৈরিতে সহায়তা করছেন। আর কোক খেয়ে সন্ত্রাসী ইজরাইলি সেনা বাহিনীকে তাদের গুলি বানানোর টাকা দিয়েছেন’ ।
StopWastingFood
BoycottIsreal
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



