
বাংলাদেশে ক্রিকেট খেলা দেখতে বসলে আপনি তিন দল জ্ঞানি/দেশপ্রেমিক/ছাগু এর দেখা পাবেন।
প্রথম দল দেশপ্রেমিক- এদের আওয়াজ সবচেয়ে বেশি। এদের কথা, আপনি পাকিস্তানকে সমর্থন করেন!!?? ৭১ সালে পাকিস্তান আমাদের সাথে কি করেছে মনে নাই?? লক্ষ লক্ষ মানুষকে এভাবে কসাইয়ের মত মারলো! কিভাবে পারো ম্যান?? ৪৫ বছর হয়ে গেল ওরা ক্ষমা চায় নি।তাদের সমর্থন!! এরপরও??!!!
তোমার মধ্যে কি একটুও দেশপ্রেম নাই??!!
দ্বিতিয় দল জ্ঞানি- এদের কথার তেজ সবচেয়ে বেশি। এদের কথা, ভারত কে সাপোর্ট করো??!! ফেলানিকে ভুলে গেলে!! ফারাক্কায় দেশটা যে মরুভূমি হয়ে যাচ্ছে!! টিপাই মুখ বাঁধ!! দেখো না সিমান্তে কিভাবে পাখির মত আমাদের মারছে ওরা!!?? এজন্য ওরা ক্ষমা তো চাই-না উল্টা বলে আমাদের নাকি দোষ!! তাদের সমর্থন!!এরপরও??!!!
তোমার মধ্যে কি একটুও দেশপ্রেম নাই??!!
তৃতিয় দল ছাগু- এদের কথায় যুক্তির বোঝা সবচেয়ে বেশি! এদের কথা, ইংল্যান্ডকে সাপোর্ট করো??!! আমাদের ২০০ বছর এভাবে নির্যাতন করলো। আমাদের সব সম্পদে ভরা দেশ লুটপাট করে নিঃস্ব বানিয়ে গেল। দুই-দুইটা দুর্ভিক্ষে চাপিয়ে দিয়ে কয়েক কোটি লোক হত্যা করলো!! তাদের সমর্থন!! এরপরও??!!!
তোমার মধ্যে কি একটুও দেশপ্রেম নাই??!!
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




