somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হজরত মুহাম্মাদ সাঃ এর জন্মদিন ??

১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ ১২ রবিউল আউয়াল। বেশির ভাগ মুসলিমদ ১২ রবিউল আউয়ালকে মুহাম্মাদ সাঃ এর জন্মদিন হিসাবে বিশ্বাস করেন।
বিখ্যাত ইতিহাসবেত্তা এবং তাফসিরকারক ইসমাইল ইবনে কাছির তার "আল বিদায়া ওয়ান নিহায়া" বইয়ে হজরত মুহাম্মাদ সাঃ এর জন্মদিন কবে সে সম্পর্কে বর্ণনা করেন। তিনি এ ব্যাপারে যে মত গুলা প্রচলিত ছিল তা বিস্তারিত বর্ণনা করেন
প্রথম মত- আবু মায়াসা (-১৭১ হিজরি), ইবনে আব্দুল বার(-৪৬৩ হিজরি), আল ওয়াকিলি (-২০৭ হিজরি) এর মতে হজরত মুহাম্মাদ সাঃ এর জন্ম তারিখ ২ রবিউল আউয়াল ।
দ্বিতিয় মত- ইবনে হাজম, ইমাম মালিক, আজ জুহুরি (১২৮), মুহাম্মাদ ইবনে জুবাইর এর মতে হজরত মুহাম্মাদ সাঃ এর জন্ম তারিখ ৮ রবিউল আউয়াল।
তৃতিয় মত- ইবনে আসাকের, হযরত জাফর সাদিক (রাসুল সাঃ চতুর্থ বংশধর) এর মতে হজরত মুহাম্মাদ সাঃ এর জন্ম তারিখ ১০ রবিউল আউয়াল।
চতুর্থ মত- ইবনে ইসহাক ( ৮৫ -১৫০ হিজরি)- ১২ রবিউল আউয়াল। তবে এর কোন বর্ণনাকারি নেই। ইবনে ইসহাক নিজে লেখেন। তিনি রেফারেন্স উল্লেখ করেন নি।
কোন কোন বিশেষজ্ঞ বলেন ১৭ রবিউল আউয়াল। কেউ কেউ মত প্রকাশ করেন ২১ রবিউল আউয়াল।
প্রথম মক্কার ইতিহাস লেখেন জুবাইর ইবনে বাক্কার (২৫৬ হিজরি)। তিনি বলেন হজরত মুহাম্মাদ সাঃ এর জন্ম গ্রহণ করেন রমাদান মাসে রবিউল আউয়াল মাসে না।
এই সবগুলা মতের মধ্যে ১০, ৮ এবং ২ তারিখের মত দিয়েছেন যারা, তারা ইতিহাসে অনেক বেশি বিখ্যাত এবং তাদের অবস্থান জ্ঞানের জগতে ইবনে ইসহাকের অনেক উপরে। একাডেমিকালি ১০, ৮ এবং ২ তারিখ এর মত ১২ তারিখের মতের চেয়ে বেশি গ্রহণযোগ্য।
১২ রবিউল আউয়াল জনপ্রিয় হওয়ার কারনঃ
এক- ইবনে ইসহাক তার সিরাত গ্রন্থে উল্লেখ করেছেন। সিরাতে ইবনে ইসহাক সবচেয়ে বিখ্যাত সিরত গ্রন্থ। প্রায় সব সিরাত গ্রন্থ ইবনে ইসহাকের কপি-পেস্ট।
দুই- প্রথম মিলাদুন নবি সাঃ পালন করা হয় ১২ রবিউল আউয়ালে। মিশরের ফাতেমি সাম্রাজ্যের রাজা আল আমর ৫১৭ হিজরিতে প্রথম মিলাদুন নবি উৎসব চালু করেন। জন্মদিন পালন করা ইসলাম বা আরবদের মধ্যে কখনওই ছিল না। এই ফাতেমিরা ছিল শিয়াদের একটি চরমপন্থি দল। বর্তমান ইসমাইলিয়া আগা খান পরিবার এই ফাতেমিদের বংশধর। ফাতেমিরা ৩০-৪০ টি নতুন উৎসব চালু করে। মিলাদুন নবি উৎসব তার মধ্যে অন্যতম। এর ১৫০ বছর পর সুন্নিদের মধ্যে প্রথম মিলাদুন নবি পালন শুরু হয়। ৬৭০ হিজরিতে মসুলের [বর্তমান ইরাকের একটি শহর] গভর্নর উমর আল মওলা প্রথম মিলাদুন নবি পালন করা শুরু করেন। এরপর বিভিন্ন গভর্নর এই উৎসব গ্রহণ করে। এবং ক্রমেই এই উৎসব খুবই জনপ্রিয়তা লাভ করে, অত্যান্ত জাঁক-জমক পূর্ণ ভাবে পালন হওয়া শুরু হয়। বিভিন্ন প্রদেশের গভর্নর প্রতিযোগিতা শুরু করে। এবং ১২ রবিউল আউয়াল হজরত মুহাম্মাদ সাঃ এর জন্মদিন হিসাবে প্রতিষ্ঠা পেয়ে যায়।
আরও বিস্তারিত জানতে পড়তে পারেন-
http://muslimmatters.org/…/the-birth-date-of-the-prophet-a…/
[বিঃদ্রঃ]
তবে হ্যাঁ ১২ রবিউল আউয়ালের ব্যাপারে একটা নন-মুসলিম সোর্স আছে। হিন্দু লিটারেচারে ১২ তারিখের রেফারেন্স আছে। কাল্কি পুরাণের দুই নম্বর অধ্যায়ের ১৫ নম্বর চ্যাপ্টারে উল্লেখ আছে, কাল্কি অবতার মাধব মাসের দ্বাদশতম দিনে জন্মগ্রহন করবেন। [কল্কি পুরান পুরাটা মুহাম্মাদ সাঃ এর ব্যাপারেই বিস্তারিত ভবিষ্যৎ বানী]
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২২
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×