somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক রিভিউ

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বইয়ের নামঃ আনোয়ারা
লেখকঃ নজিবুর রহমান সাহিত্যরত্ন
এক বই পড়তে ভালবাসি। দুই আমি ছয় ঋতুর দেশের সন্তান।আবেগ আমার স্বভাবজাত বৈশিষ্ট্য। তাই ১৮৫৭ সালের বিদ্রোহ, পলাশীর ইতিহাস, ইবনে বতুতার বর্ণনা, চর্যাপদের অক্ষর বা পালদের বিহার আমাকে আপ্লুত করে। শিহরন জাগায় আইয়ুবির প্রজ্ঞা, বিন খলজির সাহস আর বাবুরের মহত্ত্ব। তবে উপন্যাস আমাকে খুব একটা টানে না। All Quiet on the Western Front আর Road to Makkah ছাড়া আর তেমন কোন উপন্যাসের কথা মাথায় আসে না যেটা আমাকে তন্ময় করেছিলো অনেকক্ষন। তবে আনোয়ারা হাতে নিয়েই কেমন যেন লাগলো। আনোয়ারা ছিল আমার বু'র [নানু] সবচেয়ে প্রিয় উপন্যাস। আম্মুর প্রিয়। ছোট বেলায় গল্প শুনতাম এই উপন্যাসের। বু' সুর করে আনোয়ারার নায়কের মোনাজাত শোনাতো। বু'র কন্ঠ ছিল অসম্ভব মিস্টি। এখনো কানে বাজে....
আরও কয়েকটি উপন্যাসের নাম বলতেন মনোয়ারা, ছালেহা। তবে আনোয়ারা ছিল নানুর সবচেয়ে প্রিয়। আরও অনেক আগেই এটা পড়া উচিত ছিল। তবে অযোগ্য সন্তান। তাই এতপরে। পড়ে যে অনুভূতিটা হল তাকে মুগ্ধতা বললে অনেক কম বলা হবে...
উপন্যাসের কাহিনী কিছুই বলবো না। পড়ে নেবেন। আনোয়ারা শুধু উপন্যাস না। বাঙালি মুসলিম সমাজের একটা প্রতিনিধি। কয়েকদিক দিয়ে।
এক-সাহিত্যের গভীরতাঃ বাঙালি মুসলিম সমাজে আমাদের ৯০ এর প্রজন্মের দাদি বা নানীদের প্রিয় উপন্যাসের নাম নিতে বলা হয় তাহলে আনোয়ারা, মনোয়ারা, ছালেহা, বিষাদ সিন্ধু এই নামগুলোই আসবে। এবং আমি সত্যিই জানি না ৯০ বা ৮০ এর প্রজন্মের কতজনকে দাদী বা নানু পাওয়া যাবে যারা উপন্যাস পড়েছেন। আমাদের ভাবের গভীরতা বা তার ভিত্তির একটা দলিল এই উপন্যাসগুলো।
দুই- আলাওল, দৌলত কাজী, ফকির গরিবুল্লাহ আমাদের [অন্ততপক্ষে আমার জন্য] বোঝা এবং রস আহরণ করা একটু কঠিন। তবে ভাবটা বুঝতে পারি। এরপর আনোয়ারা আর বিষাদ সিন্ধু। বাঙালি মুসলিম সমাজে যে একটা স্বকীয়, অনন্য বৈশিষ্ট্য মন্ডিত বিনোদন ব্যবস্থা ছিল সেটার প্রমান। তাতে প্রেম ছিল, কবিতা ছিল, গান ছিল তবে ঠিক শ্রীকৃষ্ণ কীত্তন বা রবীন্দ্রনাথের শেষের কবিতার প্রেম না। এরপর মুজতবা আলীর শবনমেও তেমন প্রেম দেখা গেছে। তারপর হারিয়ে গেছে বাঙালি মুসলিম সমাজের প্রেম। মিশে গেছে কলনিয়ালিস্ট ইংল্যান্ড আর হিন্দু সমাজের প্রেমের সাথে।
একটা অসাধারণ সাহিত্য তো বটেই, এছাড়াও আনোয়ারা বাঙালি মুসলিম সমাজের ইতিহাস, প্রেম, সামাজিক অবস্থার একটি অনবদ্য দলিল।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১২
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×