somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাস্মীরঃ বাংলাদেশের ঐতিহাসিক দায়

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ জন্মের ঠিক সাথে সাথেই একটা বড় অপরাধ করে। তৎকালীন সরকার ৯৪ হাজার পাকিস্তানি সেনা এবং ১৯৪ জন চিহ্নিত গনহত্যাকারীকে ভারতের হাতে তুলে দেয়। এই ৯৪ হাজার সৈন্যকে টোপ করে ভারত পাকিস্তানকে কাস্মীর ইস্যুতে একটা চুক্তি করতে বাধ্য করে যা শিমলা চুক্তি নামে পরিচিত।

এই চুক্তি অনুসারে কাস্মীর ইস্যু ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু হিসেবে ঘোষণা করা হয় এবং কাস্মীর সমস্যা সমাধানে তৃতীয় পক্ষ আসতে পারবে না, সমাধান ভারত-পাকিস্তানের মধ্যেই হতে হবে।

এর আগে পাকিস্তানের আবেদনের প্রেক্ষিতে জাতিসংঘ পাকিস্তান যোগ বা ভারতে যোগ দেওয়া অথবা স্বাধীনতা এই তিনটা অপশন রেখে কাস্মীরে গণভোট করার প্রস্তাব করেছিলো। ভারত এই প্রস্তাব মানেনি। কিন্তু এই চুক্তির পরে পাকিস্তান, ভারত বা অন্য কেউ জাতিসংঘের ভূমিকা নিয়ে বলতে পারবে না বা অন্য পরিষদে যেতে পারবে না কাস্মীর ইস্যুতে।

কাস্মীর এখন পৃথিবীর সবচেয়ে বেশি সেনা মোতায়েন করা এলাকা। ভারত ১০ লক্ষ সেনা মোতায়েন করে কাস্মীর দখল করে রেখেছে (প্রতি ৭ কাস্মীরীর জন্য ১ জন সেনা)। কেউ কিছু বলতে পারে না ঐ চুক্তির কারনে।

বাংলাদেশ জন্মলগ্নেই কাস্মীরী জনগনের স্বাধীনতা সংগ্রামকে গলা কেটে হত্যা করার ছুরি ভারতের হাতে তুলে দেয়। ৭১ এ কোন সম্পর্ক না থাকার পরেও হাজার মাইল দূরে থেকে মজলুম কাস্মীরীদের পরাজয় ঘটে।

সেই ঐতিহাসিক অপরাধ করা বাংলাদেশের গণমাধ্যম আর রাজনৈতিক দলগুলো আজ কাস্মীরী মুক্তিযোদ্ধাদের জঙ্গি বলে অভিহিত করছে।

ম্যালকোলাম এক্স বলেছিলো, "Truth is on the side of the oppressed" এমনিতেই সবার কাস্মীরের অত্যাচারিত মানুষের পক্ষে থাকা উচিত। দালাল মিডিয়া আর রাজনৈতিক দলগুলো যাই বলুক, সেই ঐতিহাসিক অপরাধের জন্য বাংলাদেশের মানুষের আরো বেশি বেশি কাস্মীরের জন্য দোয়া করা উচিত।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৬
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×