somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তান কেন হঠাৎ অতি ভদ্র হয়ে গেল!?

০২ রা মার্চ, ২০১৯ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক- গত কয়েক বছরে বিশ্ব রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন হচ্ছে। আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বকে চীন-রাশা, ইরান, তুরস্ক, পাকিস্তান জোট একটা ভাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সিরিয়ায় ইঙ্গ-মার্কিন গংদের রাশা-চীনের কাছে প্রথম পরাজয়। আগামী কয়েক বছরে এই নতুন জোটের প্রভাব বাড়বে। এশিয়াতে এই জোট পশ্চিমাদের আধিপত্য খর্ব করবে সেটা অনেকটাই নিশ্চত। পাকিস্তান এশিয়াতে এই জোটের একটা বড় গুটি। আমেরিকার সাথে পাকিস্তানের প্রকাশ্যে বাক-যুদ্ধ এই জোটের পরিকল্পনার একটা অংশ। যতদিন যাবে পাকিস্তানের প্রভাব বাড়বে।

দুই- চীন পাকিস্তানে বিশাল বিনিয়োগ করেছে। আগামী কয়েক বছরে পাকিস্তানে চীনের প্রজেক্ট গুলো দৃশ্যমান হবে।

তিন- মার্কিন ব্লকের টাকার কুমির সউদি আরবের সাথে ধর্মীয় কারনে পাকিস্তানের সম্পর্ক ভাল। এমবিএস ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে পাকিস্তানে।

অর্থাৎ আগামী কয়েক বছর পরে যদি যুদ্ধ হয়, পাকিস্তান ছোট দেশ, ভারতকে বোমা মারতে হবে খুবই হিসাব করে কারন বোমা যদি চীনা প্রজেক্টে পরে তাহলে ভারতের অবস্থা কি হবে সেটা পাগলেও বোঝে। বহুদিন ধরে তারা অপেক্ষায় আছে অরুণাচল দখলের একটা উপলক্ষের জন্য। আবার বন্ধু সউদি প্রজেক্টে বোম পরলে সউদি রাজপরিবার চটবে। হিসাবটা একটু জটিল।

চার- রাশিয়ার সেনাবাহিনীর সাথে পাকিস্তানের সেনাবাহিনীর নিয়মিত যৌথ মহড়া হচ্ছে। পাকিস্তান স্ব-প্রনোদিত হয়েই রাশার সাথে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করছে।

পাঁচ- মুখে যাই বলুক কাস্মীরের মুক্তিযোদ্ধাদের আশ্রয় এবং প্রশিক্ষণ দেয় পাকিস্তানই। আমেরিকা আফগান ছাড়া শুরু করেছে। আমেরিকা ছাড়া মাত্রই আফগানিস্তানের ক্ষমতায় আসবে তালেবানরা। আর সব যোদ্ধাদের পাঠিয়ে দেবে কাস্মীরে। রাশা-আমেরিকাকে হারানো আফগান যোদ্ধাদের ভারতের মোকাবেলা করা সহজ হবে না।

ভারতের একটা প্রধান সমস্যা ভারতের আশেপাশে সমর্থন করার কেউ নেই। এমনকি ভারতের আজীবনের বন্ধু আওয়ামী লীগও চীনা ব্লকের দিকে এগোচ্ছে। গত বছর প্রকাশ্যে ভারতের পক্ষে থাকার ঘোষণা দিলেও, এবার যুদ্ধ বিরোধী শান্তির কথা বলছে মূলত চীনকে খুশি রাখতে। নেপাল, ভূটান, শ্রীলঙ্কা, মালদ্বীপের ক্ষমতায়ও চীনপন্থীরা।

কিন্তু পাকিস্তানের সাথে প্রতিবেশী চীন, রাশিয়া, ইরান রয়েছে। এদের সাথে দিনে দিনে পাকিস্তানের সম্পর্ক দৃঢ় হচ্ছে।

বর্তমানে যুদ্ধের ফলাফল মাঠে না, টেবিলে নির্ধারিত হয়। পাকিস্তান সেই হিসাব ভালভাবেই কষে নিয়েছে। আগামী ৫/১০ বছর পরে যুদ্ধ হওয়া মানে অনেকটা ভারতের জন্য মরন ফাঁদ। তাই ভারত এখন এমন পাগল হয়ে গেছে।

ঘটনা যাই হোক শান্তিকামীর পোশাক পরে পাকিস্তান এখন যুদ্ধ লাগাবে না। তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে, হঠাৎ করে ভয়াবহ দ্বায়িত্বশীল বা যুদ্ধ বিরোধী হয়ে গেছে ব্যাপারটা তা না।

ইমরান খানের অভূতপূর্ব এই কূটনৈতিক সফলতা, ভবিষ্যৎ যুদ্ধে নিশ্চিত ভাবেই পাকিস্তানকে অনেকটা এগিয়ে রাখবে।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৯ রাত ১০:১৭
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×