ঈদে নানা অনুষ্ঠানের মধ্যে বিজ্ঞাপন বিরক্তি বরাবরের মত এবারও। তবে এবার কিছুটা কম মনে হলো। আর আছে কিছু বিরতীহীন নাটক। এটা অনেক ভালো লাগলো।
তবে কিছু বিজ্ঞাপন এক্কেবারেই নতুন যেগুলো দেখতে এখনও ভা্লই লাগছে। এর মধ্যে একটি গ্রামীনফোনের বিজ্ঞাপন ," আমার ফোনটা পাচ্ছি না, একটু কল দিবা? "
এই বিজ্ঞাপনটা আমি অনেকবার মনোযোগ সহকারেই দেখলাম। দারুন একটি ক্রিয়েটিভিটি।
এমন একটা ঘটনা রয়েছে আমার স্মৃতিতে। আমি যতবারই এটা দেখি আর সেটা মনে হয়।
ঘটনাটা ২০০৫ সালের কোরবানী ঈদের কয়দিন পর বিশেষ একটি কাজে গিয়েছিলাম বিরামপুর রেলষ্টেশনে। সেখান থেকে আসবো আক্কেলপুর-জয়পুরহাটে। তো বিকেল বেলায় ট্রেনের জন্য ষ্টেশনে এক পাশে অপেক্ষা করছি । আর ষ্টেশনে কিছু সুন্দরী পরিও ছিলো
হঠাৎ দেখি একটি মেয়েকে আমার দিকে আসতে । আমাদের চোখে চোখ পড়তেই কাছে এসে ঠিক ঐ বিজ্ঞাপনের ভাষাটাই ব্যবহার করে বললো, " ভাইয়া, আমার মোবাইলটা কোথায় রেখেছি খুজে পাচ্ছি না, একটু কল দিবেন?"
আমি তখন খুব ধ্রুত একটা চিন্তা করলাম মেয়েটার খারাপ কোনো উদ্দেশ্য নাই তো ! (তখন বয়স কম ছিলো তাই বেশি কিছু মাথায় আসেনি
এই বিজ্ঞাপনটা যতবারই দেখি আমার সেই কথাটি মনে হয় আর মনে মনে আফসোসও হয় যদি ফোনটা দিতাম হয়তো আজকে তার সঙ্গে ভাল একটা সম্পর্ক হতে পারতো অথবা অন্য কিছু ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

