somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পহেলা বৈশাখ উপলক্ষ্যে প্রশ্ন জাতীয় মাছ ইলিশ কেনো, হতে পারে পুঁটিও ...!

১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসছে পহেলা বৈশাখ ১৪২১ সাল। সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বাঙ্গালীর কাছে এটা সবচেয়ে আনন্দের/উৎসবের একটি দিন। এই দিনে সকালে সবারই ইচ্ছা থাকে খেতে পান্তা ভাত সঙ্গে ইলিশ মাছ ভাজা, আলু ভর্তা, কাঁচা মরিচ আর পেঁয়াজ এই সব আরকি।
ইলিশ মাছ ছাড়া বাকি সব আমাদের দেশের গরীব/নিম্ন মধ্যবিত্ত/মধ্যবিত্ত সমাজের খাবার। তারা এটা প্রায় প্রতিনিয়তই (গরমের সময় আগের দিনের বেঁচে যাওয়া ভাতে পানি দিয়ে রেখে পরের দিন খেয়ে থাকে যাতে নষ্ট না হয়ে যায়) খেয়ে থাকে অর্থাৎ খেতে বাধ্য থাকে। কিন্ত একটি দিনে তাদের ঐ খাবার যখন চলে যায় বড়লোকের প্লেটে! যখন দেখা যায় মানুষ তাদেরই খাবার পান্তা ভাত ১০০/২০০ টাকা দিয়ে কিনে খায় তখন কি তাদের গর্ব হয় না-কি কষ্ট হয় এইসব দেখে তখন তাদের অনুভূতিটা কেমন হয় ......! এটা জানতে ইচ্ছা করে।
আজকে সকল টিভিতেই দেখানো হচ্ছে ইলিশ মাছ নিয়ে রিপোর্ট।এক হালির দাম ৬-৭ হাজার এমনকি একটির দামই ২০০০ টাকা!

তাহলে বাঙ্গালীর প্রানের উৎসব আনন্দের উৎসব কয়জনের ভাগ্যে করা সম্ভব?

আমাদের জাতীয় গাছ বটগাছ ছিলো এরপর সেটা সংসদে সিদ্ধান্ত হলো, পাশ হলো এখন থেকে হবে আম গাছ। বেশ ভালো কথা। কারন এটা এমন একটি গাছ যেটা সর্বত্রই চোখে পড়ে। কিন্তু জাতীয় ফল কাঁঠাল (আমার মতে আম হলে ভালো হতো, কারন গাছ যখন আম গাছ)। বেশ ভালো। এটাও প্রায় সবার বাড়ীতেই (গ্রামে) থাকে। আর সবারই হাতের নাগালের মধ্যেই দাম থাকে। সবাই বছরের নির্দিষ্ট সময়ে খেতে পারে। কি গরীব/কি ধনী। কিন্তু ইলিশ মাছ! কয়জনে খাইতে পারে?

সাধারনত যারা খুবই গরীব , যারা সারা বছর মাংস খেতে পারে না কোরবানীর ঈদে তারাও ১/২ দিনে মাংস খেয়ে থাকে কারন সমাজের ধনী ব্যক্তিরা সবাই নিজেদের অংশ থেকে তাদের জন্য রেখে দেয়।
কিন্তু সেটাতো গেল একটি গোষ্ঠীর উৎসব কিন্তু পহেলা বৈশাখতো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্ঠান সব বাঙাগালীরই প্রানের উৎসব এরপরেও সবাই কি ইলিশ মাছ খাইতে পারে!

একটা উদাহরন দেই। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার। যাদের প্রায় আয়-ব্যায় সমান। তাদের একমাত্র সন্তান এর বন্ধু পাশের বাড়ির এক ধনী পরিবারের সদস্য। আসলো ১লা বৈশাখ। সেই ধনী পরিবারটি ২০০০/- টাকা দিয়ে একটি ইলিশ মাছ কিনে আনলো। সেটা দেখে নিম্নবিত্ত পরিবারের একমাত্র সন্তান বায়না ধরলো সেও ইলিশ মাছ খাবে। কিন্তু বাবা-মা এর সাধ্য নেই খাওয়ানো। তখন তারা তাদের একমাত্র সন্তানের জন্য নিজেদের অনেক কস্টে জমানো টাকা থেকে খরচ করতে বাধ্য হবে। যে টাকা ভবিষ্যতে অনেক জরুরী কাজে লাগতো!

তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন এমন পরিবারগুলোর কথা চিন্তা করে আপনারা সংসদে পাশ করুন জাতীয় মাছ ইলিশ থেকে অন্য যেকোনো মাছ যেগুলো দেশের সকল খাল-বিলে-নালায় সকল বাজারে অত্যন্ত সস্থায় সহজেই পাওয়া যায় (হতে পারে সেটা পুঁটি মাছও) যেমনি করে পরিবর্তন করলেন জাতীয় গাছ বটগাছ থেকে আম গাছে।

আগামী ১লা বৈশাখ কাটুক সবার নিজ নিজ পরিবারের সঙ্গে অনেক আনন্দে। সবাই ভালো ও নিরাপদে থাকুন। সবাইকে শুভেচ্ছা নতুন বছর ১৪২১ সালের।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×