... আমি যেই দিকেতে চাই
দেখে অবাক বনে যাই
তার অর্থ কোনো খুঁজে নাহি পাই রে
ভাইরে
কতই রঙ্গ দেখি দুনিয়ায় ...
দ্যাখো বুদ্ধিমানে রইলো চুপিসারে
হাবলা হনু ব্লগের মাথায় চড়ে
আবার
ফাটিয়ে কলম চালায় যে তার
খিস্তি জোটে দুইবেলা তার
হাবলা হনুর বানর সেনা
খাচ্ছে দ্যাখো খাঁড় রে
ভাঁড় রে
কতই আবাল দেখি দুনিয়ার ...
দ্যাখো
পোঙটা পাকা ধিনতা ধিনা নাচে
নাচ থামিয়ে লোমের উকুন বাছে
আবার
উকুন বাছায় ব্যাঘাত হলে
দল বাধিয়ে ন্যাজটি তোলে
যুক্তি বুদ্ধি শিকেয় তুলে
চেল্লামিল্লি সার রে
ভাঁড় রে
কতই ভন্ড দেখি দুনিয়ার ...
==============
জেঠু , আশা করি আপনার গানের দুটো কলি বদলে দিলাম ব'লে আপনি রাগ করবেন না । বোঝেনই তো! চাদ্দিকে যা চলছে ! প্রণাম নেবেন । দাদুকে আমার প্রণাম ও ভালোবাসা দেবেন ।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০০৬ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



