somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় পরিচালকগণ : 2

২৯ শে মার্চ, ২০০৬ সকাল ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ং কার ওয়াই
স্থান ও কালের তারল্য : 2

ওয়ং-এর ছবিতে কাহিনী যেন আপাতভাবে গৌণ । আসলে ঠিক গৌণ নয় - শারীরিক স্থান ও সময়কে নির্ভর করে গড়ে ওঠে যে ধরণের ঘটনাবলী - ওয়ং-এর ছবিতে তার সুযোগ বড় কম । ওয়ং-এর ছবি ও তার কাহিনীর বিস্তার মূলতঃ স্মৃতিতে । ফলতঃ ওয়ং-এর ছবিতে ঘটনারাজি এগোতে থাকে খুব ধীর লয়ে - স্পষ্টতা ও অস্পষ্টতার মাঝে স্মৃতির মন্দমন্থর দোলাচলবৃত্তির তালে তালে । ওয়ং-এর ছবি গড়ে ওঠে সমৃতি ও সময়ের অনিশ্চয়তায় , অস্থিরীকৃত চৌহদ্দীর তারল্যে । সময়ের স্থাপত্য করতে গিয়ে তারকোভস্কি বলেছিলেন সময়ের চাপের কথা । ওয়ং-এর ছবিতে সময়ের চাপ আছে , কিন্তু স্থাপত্য নেই । তারকোভস্কির সময় কঠিন , নির্দিষ্ট , ছেনি হাতুড়িতে সেখানে কুঁদে তোলা যায় এক একটি মনোরম আকার । ওয়ং-এর সময় তরল । চাপ আছে , কিন্তু নির্দিষ্ট আকার নেই । ওয়ং-এর ছবি গড়ে ওঠে অগুন্তি অনির্দিষ্ট আকারের আভাষ জুড়ে জুড়ে ।

আর এর ঠিক বিপরীতে , ক্যামেরার সামনে ওয়ং-এর চরিত্রগুলি বেড়ে ওঠে গন গন করে , আর ক্রমেই বদলে যেতে থাকে তাদের শারীরিক পারিপাশ্বর্িকতার দুরূহ কোণ ও বাক্সগুলি । Christopher Doyle-এর ক্যামেরা যেন হয়ে ওঠে ওয়ং-এর হাতের অগুন্তি রাবারের চাবুক যেগুলি শপাং শপাং করে আছড়ে পড়তে থাকে ছোটো খোপঘরের দরজায় , নীচু সিঁড়িতে , সরু করিডোর জোড়া দেওয়ালে , ধোঁয়া ও নুডলখানায় ।

(আরো চলবে হয়তো)

----------------------------
Wong Kar Wai : Liquidity of Time and Space
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৬ সকাল ১০:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: ফেলে আসা এক সড়কের কথা

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

×