প্রিয়া ক্যাফে / মহীনের ঘোড়াগুলি
কাঁপে কাঁপে
আমার হিয়া কাঁপে
এ কী যে কান্ড , একি যে কান্ড
এ কি কান্ড , সব পন্ড ,
এ ব্রহ্মান্ড, শূণ্য লাগে
তুমি ছাড়া শূণ্য লাগে
কাঁপে কাঁপে আমার হিয়া কাঁপে
কি যে ছাই চিন্তা , কিযে ছাই চিন্তা
কি ছাই চিন্তা , ওহে কান্তা
পোড়ে প্রাণটা , দুঃখ জাগে
তুমি ছাড়া শূণ্য লাগে
কাঁপে কাঁপে আমার হিয়া কাঁপে
কপালটা মন্দ , কপালটা মন্দ
কপাল মন্দ , লাগে ধন্দ
কাটে ছন্দ , বিরহ রাগে
তুমি ছাড়া শূণ্য লাগে
কাঁপে কাঁপে আমার হিয়া কাঁপে
শিরে সংক্রান্তি , শিরে সংক্রান্তি ,
এ অশান্তি , দাও ক্ষান্তি ,
সব ভ্রান্তি , দূর হোক আগে
কফি ছাড়া শূণ্য লাগে
ক্যাফে ক্যাফে আমার প্রিয়া ক্যাফে
-----------------
আর স্বভাবতঃই আমাদের প্রতিটি ক্যাফেযাপন , প্রতিটি ভালোবাসার ছাই উড়তে থাকা সুরেলা বাতাস , প্রতিটি প্রথম প্রেম , প্রতিটি বইমেলার প্রাঙ্গণ জুড়ে এখনো বাঁশি বাজলে সে বিকেল সন্ধ্যেগুলো আমরা তোমাকেই দিই , গৌতমদা , শুধু তোমাকেই দিতে পারি , শুধু তোমাকেই দিতে পারা যায় , আমাদের ডিজেল পোড়া নিঃশ্বাস , আমাদের বেলুন গাড়ি ও রডোডেনড্রন , আমাদের রানওয়ে জুড়ে ঝড় এসে যাবে বলে জমে থাকা মেঘ , আমাদের অনেক কিছু ।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০০৬ সকাল ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



