somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিলুপ্ত বিএনপি এবং কোটা সংস্কার আন্দোলন

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৮০ এর দশকে এরশাদ বিরোধী রাজপথের আন্দোলনে লাশ পরা একটা বড় ব্যাপার ছিলো । লাশ ছাড়া তখনকার আন্দোলন জমে উঠত না । এক নূর হোসেনের রক্ত এসিড হয়ে ঝলসে দিয়েছিলো এরশাদের স্বৈরতন্ত্র । আবার নেতা নেত্রীদের ব্যক্তিগত ব্যাপারগুলো জনগনের মধ্যে অন্যরকম আবেগ তৈরি করতো ।

এখন ২০১৮ সাল, খালেদা বাড়ি হারা হলো কিনা জেলে গেলো কিনা এসব ঘটনা জনগনের মধ্যে তেমন আবেগ তৈরি করে না । শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই এখন মানুষ দিন দিন আত্মকেন্দ্রিক হয়ে গেছে । মানুষ এখন কেবল নিজের পেটে লাথি পরলেই জ্বলে উঠে কোন নেতা নেত্রীর জন্য নয় । সম্ভবত বিএনপি সারাবিশ্বের এক মাত্র অথর্ব দল যারা জনগনের আবেগ বুঝে না । বিএনপি কি আজ পর্যন্ত দেশের স্বার্থ রক্ষার কোন ইস্যু নিয়ে আন্দোলনে নেমেছে ? উত্তর না । শেয়ার বাজার ধস, ব্যাংক লুটপাট, জ্বালানী ব্যয় বৃদ্ধি, কোটা প্রথা এসব বিএনপির জন্য কোন ইস্যুই নয় । ‘’ ক্ষমতায় গেলে আমরা দেশে কোটা প্রথা বিলুপ্ত করবো ‘’ এই একটা কথা বলার মত নেতা বিএনপিতে নাই !!!! ভাই আপনাদের কি নেত্রীর পা ধুয়ে পানি খাওয়া ছাড়া আর কোন কাজ নাই ?

বিএনপির জন্য শুধুই লজ্জা আর লজ্জা ……… একটি অসংঘটিত ছাত্র রক্ষা কমিটি কোটা প্রথা ইস্যুতে সারা দেশ কাঁপিয়ে দিলো, সরকার আলোচনায় বসতে বাধ্য হলো ……… এসব দেখে বিএনপির লজ্জা হওয়া উচিত । বিএনপি হচ্ছে আওয়ামী লিগের প্রতিদ্বন্দ্বী দল সুতরাং বিএনপির উপর দমন নিপীড়ন চালানোটাই স্বাভাবিক অন্তত বাংলাদেশের মত শিশুতোষ গণতন্ত্রের প্রেক্ষাপটে । ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপির দমন নিপীড়ন মামলা সহ্য করেই আওয়ামীলীগ রাজনীতির মাঠে ছিলো এবং রাজনৈতিক চালেই ফখরুদ্দীনের কাছ থেকে ক্ষমতা নিয়েছে । এ সবই আওয়ামীলীগের রাজনৈতিক জয় । আর বিএনপি এখন তার রাজনৈতিক পরাজয়ের কুফল ভোগ করছে ।

বিএনপির এখন উচিত দেশের স্বার্থ রক্ষার ইস্যু নিয়ে মাঠে নেমে নিজ দলের শক্তি সরকারকে প্রদর্শন করা । দেশের স্বার্থ রক্ষায় অনেক অরাজনৈতিক মানুষও রাস্তায় নামে এটা কোটা প্রথা সংস্কার আন্দোলন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে । ছাত্র লীগের মত সংঘটনও কোণঠাসা হয়ে পরেছে এই আন্দোলনে । বিএনপি কি এই আন্দোলন থেকে শিক্ষা নিবে ? না নেবে না কারন বিএনপির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আপডেটেড নয় পুরোটাই সনাতন । আওয়ামীলীগ এখানে অনেক বেশি এগিয়ে । ভোটের অধিকার না থাকলেও জনগণ এবং মিডিয়াকে নানা ভাবে ঘুম পাড়িয়ে রাখতে জানে ।
বিএনপির মত একটা অপরিপক্ব দলের হাতে দেশের ক্ষমতা ছেড়ে দেওয়াটাও অনুচিত । যারা নিজ দেশের রাস্তায় নেমে রাজনীতি করতে পারে না তারা বিশ্ব মঞ্চে বাংলাদেশের স্বার্থ রক্ষায় রাজনীতি করবে কিভাবে । আওয়ামীলীগের সাথে রাজনৈতিক খেলায় জয়ী হয়েই বিএনপিকে ক্ষমতায় আসতে হবে ।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৪
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু টুথপেস্ট নয়—মোড়ক ছেঁড়ার মুহূর্তেই ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক

লিখেছেন মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

নদী হত্যায় সম্ভবত আপনিও জড়িত

লিখেছেন অপলক , ৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০৪

আপনি আমি প্রত্যাক্ষ পরোক্ষ ভাবে নদীকে হত্যা করি। হয় রাতারাতি বা তিলে তিলে। কিন্তু কিভাবে, সেটাই দেখাবো।



সবার আগে জানা দরকার কোন জলাশয় বা জলাধারকে নদী বলব?

দুনিয়ার বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

×