somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাটির গন্ধ মিশে থাকা সৃতি কাতরতা

১৩ ই মে, ২০১৮ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়গুলো খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে । যে সময়টা হারিয়েছি কোন কিছুর বিনিময়ে তা আর ফেরত পাবো না । একটা সময় ছিল যখন লোডশেডিং হলে বাড়ির উঠানে মছল্লা/ওলগা/পাটি বিছিয়ে মা চাচী ভাবি দাদীরা মিলে আড্ডা দিত । আড্ডার বিষয় বস্তু আগের দিন দেখা কোন নাটক সিনেমার চর্বিত চর্বণ । সিনেমাকে তারা বই বা ছবি নামে ডাকতো । অনেক ভাবি চাচীকে দেখেছি সিনেমার শাবানা ববিতার কষ্টে চোখে পানি । কতটা আবেগ প্রবন ছিলেন । পরিবারের বেটা ছেলেরা যেত টং দোকানে চা বা সিগারেট ফুঁকতে ।


পাড়ায় শুধু আমাদেরই টিভি ছিলো সাদা কালো ১৪ ইঞ্চি নিপ্পন টিভি । প্রায় প্রতিদিন স্পষ্ট ছবির জন্য এন্টেনা ঘুরাতে হত । পাড়ার ১৫-২০ জন এক সাথে বসে টিভি দেখা সাথে মুড়ি চানাচুর বা কোন ভত্তা । মেগগাইভার, আলিফ লায়লা, টারজান, রোবকোপ, ছায়াছন্দ, ইত্যাদি, রবিন হুড, সিন্দবাদ, নাম মনে না থাকা জটিল সব নাটক । আর যদি বাড়িতে ভিসিআর (সিনেমার ডিস্ক) আনা হত তাহলে বাড়ি পুরো ভর্তি । এত লোক এক সাথে টিভি দেখা তখন আমার বিরক্ত লাগতো কিন্তু এখন বুঝি সেই সময়টার মর্ম । এখন ত কারেন্ট চলে গেলে মোবাইল হাতে যে যার রুমে । আড্ডা দিলেও সেখানে সেলফি খিচের যন্ত্রণা ।


এখন যত দামি ফল কিনিনা কেন ছোটবেলায় চুরি করা আম, কাঁঠাল, লিচু, নারিকেলের সেই স্বাদ আর পাবো না । এখনকার দিনে পুকুরে চাষ করা মাছের চেয়ে হাজার গুণ সুস্বাদু ছিল জলাশয়ের কই, মাগুর, শিং, বাইন, টাকি, শোল, টেংরা ইত্যাদি মাছ ।

বৃষ্টির দিনে স্কুল মজাই মজা । বৃষ্টি মানেই স্কুলে না গিয়ে ফুটবল খেলা আর মায়ের বকাবকি । সবচেয়ে বিরক্তিকর ছিলো খুব ভোরে উঠে মক্তবে যাওয়া । প্রায় প্রতিদিন সূরা নিয়ত না পারার জন্য হুজুরের হাতে মার খেতাম । তবে ভালো লাগতো যেদিন মিলাদ থাকতো ! ছোট গোল বিস্কিট, সাক্কর বড়া, বাতাসা, জিলাপি ইত্যাদি খাওয়ার জন্য বসে থাকতাম । কেউ আমাকে ২০ টাকা সেলামি দিলে ত কথাই নাই অন্তত ৪-৫ দিনের জন্য আমি রাজা ।


বলতে দ্বিধা নেই এখন যতই উন্নত পরিবেশে মলত্যাগ করি না কেন বাঁশ ঝাড়ের চিপার সেই মলত্যাগের মজা ভুলার নয় যদিও তা অস্বাস্থ্যকর ।

উল্লেখ না করা আরও অনেক ছোটবেলার মজার অতীত হারিয়ে ফেলেছি । আর আসবে না সেই দিন । মিডিয়া এবং পারিপার্শ্বিকতা আমাদের মাথায় খুব ভালো ভাবেই ঢুকিয়ে দিয়েছে যে সন্তান মানুষ করতে চাও তবে শহরে চলে যাও সেখানে ভর্তি যুদ্ধে নেমে ভালো স্কুলে ভর্তি করাও । ভাল স্কুল কলেজ মানেই সেখানে সব A+ পাওয়ারাই ভর্তি হয়েছে সুতরাং তেলে মাথায় তেল দেয়াই চলে । গ্রামের স্কুল কলেজ গুলোর মত মানুষ গড়ার কারখানা হয়ে উঠে না শহরের শিক্ষা প্রতিষ্ঠান গুলো । ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ছাত্র ছাত্রী মফস্বল থেকেই উঠে আসে ।


আমার কথাগুলো কিছুটা সেকেলে মনে হলেও আমার মতে প্রতিটি মানুষের উচিত অন্তত কয়েক বছর গ্রামের পরিবেশে মানিয়ে থাকা । অন্তত অল্প পেয়ে কিভাবে গাল ভর্তি হাসতে হয় তা শেখা যায় । ছেলে মেয়ে খারাপ হয়ে যাওয়ার যথেষ্ট অনুসঙ্গ গ্রামে যেমন আছে তেমনি শহরেও । আমাদের সবারই ঠিকানা গ্রামের মসজিদের পাশের কবরস্থান । প্রত্যেকের পিতা মাতার কবরের পাশে নিশ্চুই নিজের জন্যও একটা জায়গা খালি রয়েছে । মাঝে অনেকটা বছর স্ত্রি সন্তানদের উন্নত পরিবেশ নিশ্চিত করার জন্য নোংরা শহরে অবিরাম ছোটা ছুটি ।
Photo source - google
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৮ দুপুর ১২:২৫
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×