somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তানের ঘৃণিত ১০ ব্যক্তি :P B-)

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি ইন্টারনেট ভিত্তিক একটি জরিপ সংস্থা পাকিস্তানের ঘৃণিত দশ ব্যক্তির খোঁজ করেছিল। এতে সাংবাদিক, অভিনেত্রী থেকে শুরু করে উঠে এসেছে রাজনীতিবিদদের নামও। তারা হলেন -

১ মালালা ইউসুজাঈ


১৬ বছর বয়সী মালালা তালেবানদের বিরুদ্ধে কথা বলায় বিখ্যাত হয়েছেন। বিশেষ করে তালেবানদের গুলিতে মৃত্যুর খুব কাছে থেকে ফিরে আসার পর বিশ্ব মিডিয়ায় তুমুল আলোচিত হয় এই কিশোরী। পাকিস্তানিরা তাকে ঘৃণা করে, কারণ- তারা মনে দেশের জন্য কিছু না করেই বিখ্যাত হয়ে গেছে সে। তারপর দেশের নাম ভাঙ্গিয়ে খাচ্ছেন। পাকিস্তানিদের ধারণা, মালালা সিআইএ’র এজেন্ট। জরিপে অংশ গ্রহণ করা পাকিস্তানিদের দাবি-মালালা ও তার বাবাকে একাধিকবার সিআইএ কর্তাদের সাথে দেখা গেছে।
( মালালা ইউসুফজাই তার আত্মজীবনীতে পাকিস্তানে ফিরে রাজনীতি করার কথা জানিয়েছেন।)

২ ভিনা মালিক


‘বেহায়াপনা’র দায়ে পাকিস্তানি ঘৃণ্য ব্যক্তিদের তালিকায় এসেছে ভিনা মালিকের নাম। পাকিস্তানের চলচ্চিত্র তারকা বলিউডে এসেছিলেন তার ক্যারিয়ার গড়তে। কিন্তু বিকিনি পড়ে প্রায় পুরো নগ্ন হয়ে ম্যাগাজিনের প্রচ্ছদে ছবি তোলায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তিনি। তাদের ধারণা, পাকিস্তানের নারীদের ভাবমূর্তি পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন তিনি।

৩ মারবি সিরমেদ


পাকিস্তানের ঘৃণ্য ব্যক্তিদের অন্যতম এই নারী। পেশায় সাংবাদিক ও ব্লগার। পাকিস্তানিরা তাকে ঘৃণা করে ধর্মনিরেপক্ষতার জন্য। মারবি’র মতে, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ একজন ধর্মনিরপেক্ষ মানুষ, আর তিনি পাকিস্তানকেও একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তার এই মনোভাবের কারণেও পাকিস্তানিরা তাকে ঘৃণা করে।

৪ হামিদ মির


তিনি পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক। ‘র’ এর এজেন্ট মনে করে তাকে ঘৃণা করে পাকিস্তানের মানুষ। ঘৃণা করার আরো একটি বড় কারণ মনে করা হয় কাশ্মীর বিষয়ে তার বিস্ময়কর নীরবতার জন্য। অনেক পাকিস্তানির মতে হামিদ মির সিআইএ’র একজন সক্রিয় এজেন্টও।

৫ আসমা জাহাঙ্গীর


এই মহিলা পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী। পাকিস্তানিরা তাকে ঘৃণা করে তার ধর্মনিরপেক্ষ আদর্শ ও ভারতের সাথে বন্ধুভাবাপন্ন মনোভাবের কারণে। আসমা জাহাঙ্গীর একজন কাদিয়ানী।

৬ হোসাইন হক্কানী


এই ভদ্রলোক তিন বছর পাকিস্তানি অ্যাম্বাসেডর হিসেবে যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন। ‘মেমো গেট’ কলঙ্কের সাথে গভীর সম্পৃক্ততার কারণে পাকিস্তানিরা তাকে ঘৃণা করে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থান করে পাকিস্তানের বিরুদ্ধে নানা উক্তি করেও জনগণের রোষানলে পড়েন তিনি।

৭ মীরা


পাকিস্তানের স্থানীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তিনি। কিন্তু বলিউডে পাড়ি জমানোর পরই তাকে ঘৃণা করা শুরু করে পাকিস্তানিরা। বিশেষ করে বলিউডি ছবিতে চুম্বন দৃশ্যে তার উপস্থিতি সহজভাবে মানতে পারেনি পাকিস্তানের মানুষ। এছাড়া আরো কিছু কলঙ্কিত ঘটনার জন্যও ঘৃণ্য এই নারী।

৮ আলতাফ হোসাইন


লন্ডন প্রবাসী আলতাফ হোসাইন পাকিস্তানের এক রাজনৈতিক দলের প্রধান। পাকিস্তানিদের ধারণা, করাচির কিছু নির্দিষ্ট বোমা হামলার জন্য দায়ী এই ব্যক্তি। আলতাফ হোসেনের উপর পাকিস্তানিদের রাগের সবচেয়ে বড় কারণ হলো, এই ব্যক্তির উপর রয়েছে পাকিস্তানকে ভাগ করার ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ।

৯ শাকিল আফ্রিদি
পাকিস্তানের স্থানীয় একজন চিকিৎসক তিনি। উসামা বিন লাদেনকে ধরিয়ে দেওয়ার জন্য দায়ী করা হয় তাকে। বর্তমানে হাজতে আছেন এই লোক। বর্তমানে পাকিস্তানে সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি তিনিই। সিআইএ-এর হয়ে কাজ করায় বেশির ভাগ পাকিস্তানি তাকে দেশের শত্রু বলে মনে করে। সেই সাথে পাকিস্তানিরা মনে করে অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের অবৈধ হামলার জন্য শাকিল আফ্রিদিই দায়ী।

১০ নাজাম শেঠি
পাকিস্তানের বেসরকারি সংবাদ টিভি জি নিউজের সংবাদ গবেষক তিনি। ধর্মনিরপেক্ষতা ও ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণের কারণে পাকিস্তানিদের কাছে তিনি ঘৃণ্য হয়েছেন।

সূত্র
Click This Link
Click This Link

এয়ারটেলের লুলামির কথা
Click This Link
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×