somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ক্রিকেটের সেরা কিছু জয় এবং আমি (ভিডিও সহ) প্রথম পর্ব

০৫ ই মে, ২০১৬ সকাল ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ ক্রিকেট আমার জীবনের একটা বড় অংশ জুড়ে আছে। সেই প্রাইমারি স্কুলের বাচ্চা মেয়েটা বাচ্চা থেকে কিশোরি, কিশোরি থেকে তরুনী, তরুনী থেকে যুবতী হতে হতে বাংলাদেশ ক্রিকেটকেও একইভাবে বেড়ে উঠতে দেখেছে। আমার জীবনের সাথে সাথে কিভাবে ক্রিকেট বেড়ে উঠতে থাকল তা নিয়ে লিখব আজ। আজকে কোন কানাডার আলোচনা না, শুধুই বাংলাদেশ।



সাল ২০০৭: আমার দেখা প্রথম ক্রিকেট ম্যাচ। ভারতের সাথে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ হচ্ছে। রাতে আমি মা বাবার সাথে শুয়েছিলাম। আমার বাবা হঠাৎ খেলার দিকে তাকিয়ে বলল, "মারে আমরা তো মনে হয় জিতে যাব"!! আমি ক্রিকেট বুঝতাম না, আধো ঘুমন্ত অবস্থায় বাবার কাঁপা কাঁপা গলা শুনে জেগে উঠলাম। আমি জানতাম না ভারত কত শক্তিশালী, বা বাংলাদেশ কতো দূর্বল। পুতুল আর রান্নাবাটি খেলা আমি ক্রিকেটের কোন নিয়ম বুঝতাম না। আমি শুধু আমার বাবাকে কাঁপতে দেখে বুঝলাম ব্যাপারটা অনেক বড় কিছু। চোখ থেকে ঘুম উধাও হয়ে গেল। আমি বাবাকে প্রতিটা বলের পরে জিজ্ঞেস করছিলাম, বাবা এটা কি বাংলাদেশের জন্যে ভালো না খারাপ? আমি তো কিছু বুঝতাম না!! বাবা কি যে ধৈর্য্য নিয়ে আমাকে প্রতিটা জিনিস বুঝিয়ে দিচ্ছিল!! বাংলাদেশ জিতে গেল আর সাথে সাথে সেই রাতের বেলাতেই আশেপাশের মানুষের বিজয় উল্লাস শুনতে পাচ্ছিলাম। কি যে অসহ্য রকমের একটা আনন্দ! ওইটুকু জীবনে দুঃখ না দেখা আমি প্রচন্ড সুখ দেখতে শুরু করলাম। সেদিন মনে হয়েছিল এতদিন কেন ক্রিকেট দেখিনি! বাবাকে জিজ্ঞেস করলাম বাংলাদেশ কি কাপ জিতবে বাবা? তিনি বললেন, আমাদের জন্য এটাই বিশ্বকাপ জেতা মা! দেশপ্রেমের প্রথম অনুভূতিটা ক্রিকেটই আমাকে দিয়েছিল। না বলব না যে ক্রিকেট আমাকে দেশকে ভালোবাসাতে শিখিয়েছে, শুধু বলব দেশের প্রতি লুকিয়ে থাকা টানটা সেদিন অনুভব করেছি!

সাল ২০১০: তখনকার বাচ্চা মেয়েটা কিশোরি হওয়ার পথে। ক্রিকেট পুরোদমে বুঝি আমি। সে বোঝা থেকেই জানতাম বাংলাদেশ আর নিউজিল্যান্ডের খেলায় একটা ম্যাচ জিতলেও কি ভীষণ প্রাপ্তি হবে!! আল্লাহ প্লিজ একটা ম্যাচ জিতিয়ে দাও, প্লিজ। সাকিব আল হাসান তখন বাংলাদেশের ক্যাপ্টেন। তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। সে যে বাংলাদেশের, জান বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান! সাকিব আল হাসান! আসলে বাংলাদেশ তখন ১১ জনের না দুই জনের টিম ছিল। একজন বোলার সাকিব আল হাসান! আরেকজন ব্যাটসম্যান সাকিব আল হাসান! তারই দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ প্রথম তিনটা ম্যাচ জিতল। আমার মনে হল বাস্তব হলে ভাল, স্বপ্ন হলে যেন কখনো না ভাংগে। লাস্ট ম্যাচ। প্রথম বড় কোন টিমকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন। বাংলাদেশ প্রথমে ব্যাট করে তুলল ১৭৪। নিশ্চিত হার মেনে নিয়ে খেলা দেখছি। ভাবছি বেশি লোভ করার দরকার কি? বাংলাদেশ সিরিজ জিতেছে এটাইতো বেশি। নিউজিল্যান্ড কতো বড় টিম! কোন টেনশন না নিয়ে খেলা দেখতে শুরু করলাম, কিন্তু ২০ রানে ৫ উইকেট পরে যাওয়ার পরে আবার টেনশন করতে শুরু করলাম। লোভী মন জেগে উঠল। আজকে কি হবে?
শেষ পর্যন্ত হল। বুকটা ভরে গেল যখন বিদেশী কমেন্টেটররাও আতাহার আলী খানের দেখাদেখি বারবার "বাংলাওয়াশ" শব্দটা বলছিল। আর রুবেল তো বস, ৪ বলে ৪ রান লাগা খেলা জিতিয়ে দিল। ও অনেক দিন ধরেই বাংলাদেশকে "হ্যাপি" করে চলেছে। ;)





সাল ২০১২: আমি পুরোদমে কিশোরিত্বতে পা দিয়েছি এবং আমার জীবনের কানাডা পর্ব শুরু হয়ে গেছে। দেশে তো তাও ক্রিকেট শুধু তখন দেখতান যখন বাংলাদেশ জেতা জেতা অবস্থা। কিন্তু ওখানে গিয়ে মাথার তার ছিড়ে গেল পুরোপুরিভাবে। বাংলাদেশ ক্রিকেট হারুক জিতুক খেলা আমি দেখবই। রাত তিনটায় খেলা হলেও এলার্মের শব্দ শুনে জেগে উঠি। দিন রাত যেন কোন ব্যাপারই না! সেবার দেশের মাটিতে এশিয়া কাপ হচ্ছে। বাংলাদেশ তো বড় বড় এশিয়ান শক্তিগুলোর সাথে পারবেনা, কিন্তু আল্লাহ কম ব্যবধানে যেন হারে। আর তুমি দয়াময়, একটা ম্যাচ জিতিয়ে দেয়া তো কোন ব্যাপার না। অন্যদের দেশকে তো কতই জেতাও, আমার দেশকে অন্তত একটা ম্যাচ জিতিয়ে দেও। আল্লাহ শুধু একটা না দুটো ম্যাচ জিতিয়ে দিয়ে বাংলাদেশকে ফাইনালে তুলে বিশাল দয়াময়তার পরিচয় দিলেন।





বাংলাদেশ ফাইনাল খেলবে পাকিস্তানের সাথে। বাংলাদেশ ক্রিকেটের বহুদিনের অনুরাগী আমি জানি যে আমাদের ভালো দিন বেশি টেকে না। কেন যেন মনে হচ্ছিল পাকিস্তানই জিতবে। আমার দেশটা প্রথম কোন ফাইনাল খেলছে, প্রথম চান্সে কেউ জেতে নাকি? আমাদের এই বেশি। খেলার লাস্ট পাচ ওভার চলাকালে স্কুলে চলে যেতে হল। প্রথম দুইটা ক্লাস করার পরে ১৫ মিনিটের ব্রেকে লাইব্রেরিতে ছুটে গেলাম। ধুকপুক করা বুকে অনলাইনে প্রথম আলো খুললাম। বাংলাদেশ হেরেছে। কষ্ট হল, কিন্তু ভাবলাম ঠিক আছে, ভালো দিন আসবে।

কিন্তু যখন দেখলাম হারটা মাত্র দুই রানের, কষ্ট হল। ভেতরটা ভেংগে গুড়িয়ে, দুমরে মুচরে দেয়া কষ্ট। হে আল্লাহ এ তুমি কি করলে? এতো কাছে থেকেও এত দূরে!! আমি আরো দেখলাম বিশ্বসেরা অলরাউন্ডার কঠোর মনের, অহংকারী, (তখন ওকে তাই ভাবা হত) প্রফেশনাল সাকিব ঠোট কামড়ে কাদছে, তাকে জরিয়ে ধরে মুশফিকও বাচ্চার মতো কাদছে, সবসময় হাসিখুশি থাকা নাসিরও জার্সি তুলে কান্না মুছছে। আর মাহমুদুল্লাহর মধ্যে দিয়ে কি যাচ্ছিল তা মনে করেও মন কাপে!! আমার মনে হল আমাদের দেশের ছেলেরা শুধু মাত্র দেশের জন্যে খেলে। টাকা, ফেম তো ওদের কাছে বোনাস। ওদের মতো সোনার ছেলে যে দেশে আছে সে দেশ বিশ্বকাপ, এশিয়া কাপ দিয়ে কি করবে? আমাদের তার চেয়েও মূল্যবান কিছু আছে। সেদিন বুঝেছিলাম বাংলাদেশ ক্রিকেট দল খারাপভাবে হারলেও কেন ছ্যাবলার মতো বার বার হতাশ হতে ফিরে যাই, কেন সারা বিশ্বের টিপ্পনি আমাদের ক্রিকেটের প্রতি ভালোবাসা কমায় না বরং বাড়ায়। আমরাতো আমাদের ক্রিকেটারদের ক্রিকেট না, তাদের মন দেখে ভালোবেসেছি। তাদের জ্বলন্ত চোখের লাল সবুজ বাংলাদেশ দেখে ভালোবেসেছি। সেদিন আমি একটুও কাদিনি, কেদেছিলাম পরে, অন্য কারনে, পরে কখনো লিখব।

সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×