এখানে কোন নৈঃশব্দ নেই ...
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখানে কোন নৈঃশব্দ নেই...
এখানে ভেসে আসে অবিরাম
সামুদ্রিক গর্জন।
এখানে কোন নৈঃশব্দ নেই...
এখানে মানুষ এখনও
আয়োজন করে কাঁদে।
কাঁদে, বিপন্ন মানবতা।
এখানে কোন নৈঃশব্দ নেই...
এখানে ঝংকার শোনা যায়
হাহাকারের
কখনও ককটেল,
কখনও পেট্রোল বোমার
চাক্ষুষ স্বাক্ষীর।
এখানে কোন নৈঃশব্দ নেই...
এখানে বিষাক্ত বাতাসে
কার্বন আর সীসার শব্দ।
এখানে কোন নৈঃশব্দ নেই...
এখানে কোন নৈঃশব্দ নেই।।
তুমি নিস্তব্ধতা চাও?
তুমি রাতের আঁধারের
অপলক জোৎস্না চাও?
তুমি কল্লোলিনী নদীর স্রোতের
মত শান্ত নীরবতা চাও?
তবে চলে যাও,
দূরে কোথাও।
দূরে, বহু দূরে...
অচিনপুর, রূপনগর,
কিংবা নিশ্চিন্তপুর।
তুমি নিস্তব্ধতা চাও?
তবে চলে যাও,
মেহেরপুরের আম্রকাননে
যেখানে প্রথম বাতাসে
উড়েছিলো
স্বাধীন বাংলার নতুন পতাকা।।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনসালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুনযখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুনসেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন