somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তবে একটি কবিতা হোক...

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তবে একটা কবিতা হোক
শীতের সন্ধ‍্যা।
কালো কফির মগে ধোঁয়া উঠা।।

তবে একটি কবিতা হোক
রবি ঠাকুর।
অন্যমনস্ক ভোরে আনমনে গেয়ে উঠা।।

তবে একটি কবিতা হোক
ডাকটিকেটের খাতা।
যত্ন করে রেখে দেয়া।।

তবে একটি কবিতা হোক
বিকেলের বটগাছ।
আনমনে অনেকক্ষণ বসে থাকা।।

তবে একটি কবিতা হোক
চায়ের আড্ডা।
নদীর ধারের টঙ দোকান।।

তবে একটি কবিতা হোক
হারিয়ে যাওয়া স্কুলের বন্ধু।
ফিরে আসা কাকতাড়ুয়া।।

তবে একটি কবিতা হোক
জন্মদিনের শুভেচ্ছা।
বৈশাখী উপহার।।

তবে একটি কবিতা হোক
পিছু ফিরে, ভুলে যাওয়া
কোন বন্ধুর হঠাৎ ডাক।।

তবে একটি কবিতা হোক
সাঁঝের আকাশ।
মায়াবী একলা শুকতারা।।

তবে একটি কবিতা হোক
জোৎস্না রাত, হিমেল চাঁদ।
ভীষণ চেনা — অচেনা।।

তবে একটি কবিতা হোক
উদাস মন।
গোধূলি লগন, বিষণ্ণ দিকরেখা।।

তবে একটি কবিতা হোক
শেষ বিকেল।
গোধূলি লগ্নে তোমার দেখা।।

তবে একটি কবিতা হোক
ভীষণ একা, একরোখা কারোর
সবাইকে বন্ধু বানিয়ে ফেলার
কাল্পনিক রূপকথা।।

তবে একটি কবিতা হোক
দেশপ্রেম।
বীর বিক্রমে অমর হৃদয়।।

তবে একটি কবিতা হোক
অজর গান।
ভুলে গিয়েও ফিরে আসার টান।।

তবে একটি কবিতা হোক
মালাকাইটের ঝাঁপি।
মলাটবাঁধা, ছোটদের ছোট্ট গল্প!

তবে একটি কবিতা হোক,
সোনালি রোদ্দুর।
শীতের সকালে, আলতো উত্তাপ।

তবে একটি কবিতা হোক
বন্ধুত্ব,
ফিরে পাওয়া বহুদিন পর!

তবে একটি কবিতা হোক
জাপানী সামুরাই।
লড়াকু, অমর বীর।।

তবে একটি কবিতা হোক
অসমাপ্ত গল্প।
শেষটা খুঁজে ফেরা।।

তবে একটি কবিতা হোক
সুখকর অনিদ্রা।
স্বপ্ন খুঁজে ফেরা।।

তবে একটি কবিতা হোক
একচিলতে বারান্দা।
রক্তজবায় নুয়ে পড়া ডাল।।

তবে একটি কবিতা হোক
ক্লান্ত পথিকপ্রবর।
অজানায় হেঁটে যাওয়া।।

তবে একটি কবিতা হোক
দুঃখু মিয়া।
কবি নজরুল, বিদ্রোহী বিঘু।।

তবে একটি কবিতা হোক
নীল সমুদ্র।
ফেনিল, ঢেউয়ে ঢেউয়ে বিলীন।

তবে একটি কবিতা হোক
সবুজ অরণ্য।
রহস্যময় চীবর পাহাড়।
শান্তিপুর, অরণ্য কুটির।।

তবে একটি কবিতা হোক
সরোদ সন্ধ্যা, নীলাচল।
নীল আকাশ, নীল সমুদ্দুর।।

তবে একটি কবিতা হোক
শেষের কবিতা।
অমিত লাবণ্যর না বলা কথা।।


-------------------------------------
২৫শে নভেম্বর, ২০১৪,
মর্ত্যলোক।



*** ছবি: নিজস্ব (দারুচিনি দ্বীপ)
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×