পর্দা করে বের হয়নি তাই লাঞ্চিতা হয়েছে বলে কতিপয় লম্পটের দায় যারা নিজঘাড়ে চাপাচ্ছেন তাদের উদ্দেশ্যে আল্লাহ কি বলছেন দেখা যাক-
"মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ- সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। – {সূরা নূর-৩০-৩১}
এখন এখানে কোথায় বলা আছে যে "যদি তোমেদের মা ও বোনেরা কেহ যদি পর্দা ছাড়া শাড়ী পরে বের হয় তাহলে তার শারী ধরে টান মারো!! তাকে উলঙ্গ করে ফেল!! তাকে নির্যাতনকারীদের সমর্থনে ফেসবুকে পোস্ট দাও।। ?????
আশ্চর্য জাতের চীজ এসব অসভ্যগুলো!
যারা লাঞ্চিত করেছেন আর যারা তাদের দোষ নিজেদের ঘাড়ে চাপাচ্ছেন তারা বাসায় গিয়ে নিজের মা ও বোনের দিকে চোখ তুলে তাকিয়ে বলবেন মা আমি আজ একটা মেয়ের শাড়ী খুলেছি আরা আমি সেই নির্যাতকের সমর্থন করে পোস্ট দিয়েছি।
আয়াতের প্রথমে দেখুন কি বলা হয়েছে? সর্বপ্রথম পুরুষদের কথা বলা হয়েছে। এখন আপনি যদি এতই ইসলামিক হয়ে যান তাহলে কোন নারীর দিকে এক নজর দেয়ার পর আরেকবার তাকাতেন না!!!!
কিন্তু সবাই যে "তেতুল হুজুরের" ভক্ত!!!!
পর্দার কথা বলছেন ঠিক আছে, কিন্তু ধর্ষকের ইসলামী আইনে শাস্তির কথা কেন বলছেন না?? গায়ে আঘাত লাগে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

