স্বঘোষিত পণ্ডিত...
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বঘোষিত পণ্ডিতরা বলেন, অমুকেরটা কিছু হচ্ছে না। অমুক তো বাক্য গঠনই জানে না। অমুকের ছন্দে ভুল। মাত্রারও ঠিক নেই। কিন্তু তারা মাঠে খেলতে নামেন না। খেলতে না নেমে কোন বলটা ছক্কা হবে আর কোন বলটা চার করা যেতো এটা বলে বলে মুখে ফেনা তোলেন। কোন্ বলটা স্টাম্পে দিলে কাজ হতো দর্শক সারিতে বসে সেটার দিকনির্দেশনা দেয়া সহজ। কিন্তু যে ছেলেটার হাতে ব্যাট থাকে কিংবা যে ছেলেটা অফ স্টাম্পের বাইরে বল দেয় সে বুঝতে পারে সব কাজ ঠিকঠাক করা কেমন কঠিন। কিংবা কিভাবে করা যায়। দর্শক সারির বোদ্ধার থেকে তার চেষ্টাটাও অনেক বেশি থাকে ভালো কিছু করার জন্য।
মাঠে না নেমে সমালোচনা করা খুব সহজ। সে জন্য কি যার কোনো টেক্সট নেই সে কথা বলতে পারবে না ! না আমি সেটা বলতে চাইছি না। একজন পাঠকের ভালো মন্দ যেমন বলার অধিকার আছে তেমন তার পছন্দনীয় টেক্সট গ্রহণ এবং অপছন্দনীয় টেক্সট বর্জন করার অধিকারও আছে। কিন্তু যে জীবনে ব্যাট-বল হাতে মাঠে নামেনি তার যেমন ক্রিকেটের ভুলভাল নিয়ে তত্ত্ব কপচানো উচিত নয় তেমন যার টেক্সট নেই তারও লেখালেখি নিয়ে দিকনির্দেশনা দেয়া সাজে না।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন