ক্রিকেটারদের ক্ষোভ- অভিমান কেন? কার সাথে?
২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছু দিন থেকেই খেয়াল করছি বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের কতিপয় সিনিয়র খেলোয়ার বিভিন্ন ইস্যুতে অভিমান-ক্ষোভ প্রকাশ করছেন। বিশেষ করে কোনো দলের সাথে পরাজিত হলে নিজেদের ব্যর্থতাকে আড়াল করার জন্য বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন। আবার এই নিয়ে প্রশ্ন করলে ক্ষিপ্ত হয়ে জবাব দিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, কিন্তু কেন? তারা কার উপর ক্ষিপ্ত? কিংবা অভিমানটাইবা কার সাথে? পেশাদার ক্রিকেটে এসব রাগ-অভিমান-ক্ষোভের কোনো জায়গা আছে কি না?

আমার মনে হচ্ছে তারা এইসব প্রকাশ করতে গিয়ে ভুলে যান যে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেতনভুক্ত খেলোয়ার। খেলার জন্যই তাদের বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হয়। হুম এটা ঠিক তারা দেশের প্রতিনিধিত্ব করছেন এবং দেশের জন্য সুনাম-সুখ্যাতি নিয়ে আসছেন। কিন্তু সেটা তো ফ্রি ফ্রি কিছু নয়। যদি ফ্রি ফ্রি কিছু হতো তাহলে বুঝতাম দেশের মানুষ কিংবা বোর্ডের কেউ তাদের নিয়ে কোনো কথা বললে তারা অভিমানে গাল ফোলাতে পারতেন। কিন্তু এটা যখন পেশাদার ক্রিকেট সেখানে তো এসব অভিমানের কোনো জায়গা নেই। যেকোনো জায়গায় বেতনভুক্ত কেউ যদি তার কাজ যথাযথভাবে না করতে পারে তাহলে কিন্তু তাকে রাখা হয় না। বেতন দেয়া হয় না। এখানেও ঠিক তেমনই হবার কথা। হওয়া উচিত। তারা ভালো খেললে দলে থাকবে। আর না খেলতে পারলে বোর্ডের চুক্তি থেকে বাদ যাবে। কিন্তু ভালো না খেলায় সমালোচনা করলে তাতে তারা যেভাবে ক্ষোভ প্রকাশ করছে সেটা নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য। এইরকম আচরণের জন্য বোর্ডের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।
২৬ অক্টোবর ২০২১ খ্রি
ধানমন্ডি, ঢাকা।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা...
...বাকিটুকু পড়ুনগাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন