somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্র রাজনীতি বন্ধ কেন? ছাত্র রাজনীতি প্রয়োজন কেন?

৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের সব প্রতিষ্ঠানেই ছাত্র রাজনীতি করতে দেয়া উচিত। কারণ এখনকার ছাত্রদের থেকেই দেশের ভবিষৎ নেতৃত্ব তৈরি হবে। হুম প্রশ্ন থাকতে পারে এখন যে রকম নোংরা রাজনীতি চলছে সেটা ছাত্রদের জন্য কতটা উপকারী? অবশ্যই উপকারী নয় এটা আমি স্বীকার করছি। তবে এই চলমান নোংরা রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে শুদ্ধ রাজনীতির দিকে এগিয়ে যাওয়াই ছাত্রদের দায়িত্ব। রাজনীতি খারাপ এটা বলে ছি ছি করে সবাই দূরে চলে গেলে রাজনীতি আরো খারাপ মানুষের হাতে যাবে। দেশ আরো ধ্বংসের দিকে যাবে।

এটা ঠিক যেখানে বর্তমানে দেশের কোনো কিছুই শুভ কিছুর ইঙ্গত করছে না সেখানে আমরা ভালো ছাত্র রাজনীতিও প্রত্যাশা করতে পারি না। দেশের ভবিষৎ যদি আমরা ভালো চাই তবে এই অবস্থা থেকে আমাদের বের হতে হবে। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সুস্থ রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের। তরুণ প্রজন্মই (ছাত্ররাই) পারে একটি জাতির ইতিহাস বদলে দিতে। তাদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে।

আর এই এগিয়ে আসার মানে এটা নয় যে, সবাইকেই রাজনীতি করতে হবে। তবে রাজনীতি না করলেও সবাইকে রাজনৈতিকভাবে সচেতন হওয়া জরুরী। একটি দেশের সব কিছুর সাথে রাজনীতি জড়িত। সে কারণে রাজনৈতিকভাবে অসচেতন ব্যক্তি সবকিছু থেকেই পিছিয়ে থাকেন।

তবে এটাও ঠিক যে মাঠে ময়দানে মিছিল মিটিংই যে কেবল রাজনীতি তা নয়। যার যার ক্ষেত্র থেকে পছন্দের দর্শন নিয়ে কাজ করাটাই রাজনীতি। আর এই কাজই সমষ্টিক অর্থে জাতীয় বা আন্তর্জাতিকভাবে প্রভাব বিস্তার করে। সে কারণেই সবার আগে নিজেকে আগে রাজনীতি সচেতন হতে হবে। অন্যদেরও রাজনৈতিকভাবে সচেতন হতে উৎসাহিত করতে হবে।

আর মানুষ যদি রাজনীতি বিমুখ হয়ে যায় তাহলে সাধারণ মানুষেরই ক্ষতি। সুবিধাটা গুটি কয়েক মানুষের যারা চায় না মানুষ সচেতন হোক। মানুষ নিজের অধিকার আদায় করতে শিখুক। রাজনীতি শুধু রাজনীতি নয় এটা মূলত অধিকার আদায়ের লড়াই। এ লড়াইয়ে সবার হাতে হাত রেখে কাজ করতে হয়। ঘরে বসে কোনো অধিকার আদায় হয় না।

এইসব রাজনৈতিক দর্শন, চিন্তা, পছন্দ-অপছন্দ তৈরি হওয়ার সময় তরুণ সময়কাল। সে কারণে ছাত্র রাজনীতি বন্ধ বা অসমর্থন নয় বরং আদর্শিক ছাত্র রাজনীতিকে উৎসাহিত করা জরুরী।

#সানাউল্লাহ_সাগর
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২৪ রাত ৮:৫৮
১৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×