somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৯

২০ শে মার্চ, ২০১৬ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়তমা চারুলতা


“আমি জানি আমার লেখা চিঠিটা কখনো তোমার কাছে পৌছাবে না। তবুও লেখা।জানো প্রথম যেদিন ছবি দেখেছিলাম তোমায়
সেদিনও বুঝতে পারিনি,আমার ভাবধারার বিপরীতে তুমি খুব ভিন্ন। তখন বুঝিনি এটাই আস্তে আস্তে ভালবাসায় রুপ নিবে। সেটা বুঝলে আজ আমাকে হয়তো এই চিঠিটা লিখতে হতোনা।
কিছু কথা না বলাই রয়ে যায়।জানোতো তোমাকে বুঝতে আমার কিছু সময় কেটে গেছে তোমার জন্য আমি একটা রাতো ঠিকমতো ঘুমাতে পারিনা। তবে সে জন্য তোমার কোন দোষ নেই।I can't fulfill my love story without you, please fulfill my love story.
কিছু কথা বলা জরুরী,আমার জীবন কখনই অনেক আনন্দের ছিল না।তবু জীবনে কিছু ব্যাপার নতুন করে আমি শুরু করি।কত বার তোমার ঐ রঙিন শাড়ি ঢেউয়ের মতো একের পর এক আঁছড়ে পরে স্মৃতির তটভূমিতে এবং ক্রমাগত ভিজিয়ে দেয়।প্রথম কথা মনে পরে যায় ।কি স্নিগ্ধ কোমল মেয়েটি,মন চায় সারা জীবন পাশে বসে গল্প করি।
কিছু কথা বলতে চাই,তোমার হাত খানি ধরে বলে দিবো"তোমায় ভালবাসি আমি,তোমার সমস্ত দুঃখ কষ্টেও আমি শান্তির ছায়ার মত প্রসারিত হয়ে তোমায় জড়িয়ে রাখব " অত:পর শুধু উপভোগ করবো তোমার মায়াময় চোখ।এত মায়াময় গভীর করো চোখ হতে পারে!!!এত অতল গহীন যে তাতে ভাসাও আমায় আবার ডোবাও কখনো ।আমি একবার দমবন্ধ করা অলিঙ্গনে তোমায় আবদ্ধ করতে চাই।তোমার সাথে পথ চলতে চাই ভালোলাগার সবটুকু সাথে নিয়ে সমস্ত একাগ্রতায় ।জীবনের টুকরো টুকরো ঝগড়া ,অভিমান,মধুসুখের ক্ষনগুলো তোমার চোখে চোখ রেখে কাটিয়ে দিতে চাই।
তুমি বলবে এটা স্বপ্ন হুমম স্বপ্নই তো তুমিও তো আমার কাছে স্বপ্নেরই মত,একটা কথা বলি "এ কথাটা মনে রেখো আজীবন,
যতই তুমি আমাকে আবহলা কর না কেন,তোমার পরে যে মেয়েটিকে আমি ভালোবাসবো..সে তোমাকে মা বলে ডাকবে"
আমার চোখ আটা ময়দা সুজি খুঁজে না ,প্রেমিকের চোখ কখনই আটা ময়দা সুজি খোঁজে না,খোঁজে শুধু লাল শাড়ির মায়ায় ভরা চোখ,কিছু তেল জলের গন্ধ ,আর মায়াময়ি কিছু লেপটে যাওয়া কাজল,যে চোখের কাজল কখনও যদি লেপটে যায় তা হবে আমার পরাজয়,খুব অধুনিকতার মাঝেও আটপৌড়ে তোমাকে চিনতে আমার ভুল হয়নি।
তবু দিন শেষে অনেক কথা না বলাই রয়ে যায়,বাড়ি থেকে দূরে থাকতে হয়,এবং হয়তো বুঝাতে পারিনা তোমাকেও,অন্ধকার ঘরে আনমনে ভাবি,আর পেছনে বাজে তপুর সেই গান
"এখানে সূর্য উঠে সূর্য ডুবে একই ভাবে
এখানে রাত্রি নামে,ঘুমটাও আসে খুব সহজে
এখানে অন্ধকারে মনে পড়ে মাকে
আর তোমাকে"

তোমারই

নন্দন কানন

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ রাত ১:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×