তোমার নরম নরম বাগানে
আমি এক উন্মত্ত এঁড়ে গরু।
সব কিছু ভেঙেচুড়ে তছনছ করে দেবো।
লতা-পাতাগুলোকে আমি পিষে দেবো ;
ফুলগুলোকে শুঁকতে গিয়ে, খেয়েই নেবো।
ডালপালা আর গাছটাকে-- এফোঁড় ওফোঁড় করে দেবো।
ক্লান্তি এলে ঘুমিয়ে পড়বো--
তোমার বাগানের নিবিড় ছায়ায়
অথবা-- তোমার বাগানের ক্ষত বিক্ষত রাস্তায়।
আবার-- যেই না তুমি বাগানটা সাজাবে ;
অকস্মাৎ আমি জেগে উঠবো--
এবার আমি আরও উন্মত্ত ; আরও ক্ষুধার্ত।
বলো তো, অসহায় তুমি--
আমার তান্ডব ভিক্ষা ছাড়া, আর কি করবে ?
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


