somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

স্বার্থপরের মত ভালবাসতে চাই

২২ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বলা হয়ে থাকে, ভালোবাসলে উদার হতে হয়। কত মানুষ এই চেষ্টা করেছে। চরম উদার হবার। বিশাল মনের অধিকারী হবার।

জানি না কত জন পেরেছে। তবুও সেই প্রিয়জনের পাশে অন্য কারো ছবি দেখে দীর্ঘ রাত না ঘুমিয়ে কাটিয়েছে।

তার কোন এক লাফাঙ্গার একটি কমেন্টের রিপলাই পুরো রাত অভিমানে ভরিয়ে দিয়েছে। কমেন্টের প্রতিটি অক্ষর কাঁটার মত বিধঁছে মনে।

একটি চেক ইন তার সাথে কোন একটি লোকের, খচ খচ করেছে সারাদিন। ভাবতে ইচ্ছা করে না কে সে।

সহ্য হয় না তাদের নোট বিনিময়, সাজেশন বিনিময়। কেন এত বিনিময় ? আমি কেন নেই সেখানে?

তার অতীতের কোন এক প্রেমের গল্প, লোক মুখে শুনে সারা রাত চোখ ভিজিয়েছে।

তার হ্যাভিং মাস্তি ইউথ স্পেশাল ফ্রেন্ড, সারা দিনটিকে মাটি করে দিয়েছে। কে এই স্পেশাল ফ্রেন্ড?

সহ্য হয় না এসাথে তাদের নি:স্বার্থ(!) খাবারের কথা শুনে। কেন এত খেতে হবে একসাথে?

তার প্রোফাইল পিকচারে বিশেষ কারো বিশেষ কমেন্ট এবং তাতে তার লাইক....... জ্বলে পুড়ে নিশ্বেষ হওয়া শুধু তা দেখে।

অনেকে দিন পর ছোটবেলার বন্ধুর সাথে দেখা, তার সাথে সেলফি দেখে জ্বলে পুড়ে মরেছে কত আশিক। কেন এই ছোটবেলার বন্ধুটি সে হতে পারলো না।

শিক্ষাসফর কিংবা পিকনিক..... যদি নতুন কেউ তার খুব আপন হয়ে যায় ? এই ভেবে কত দুশ্চিন্তাগ্রস্ত রাত দিন কাটিয়েছে। কোন এসএমএস আর কল না পাওয়াকে ধরে নিয়েছে সে তাকে ভুলে গিয়েছে.... তার ইয়াত্তা নেই।

সকালে অফিসে বিদায় দিতে গিয়ে কত শত চিন্তা আসে তার মাথায়। যদি তার থেকে সুন্দর কিংবা স্মার্ট কেউ থেকে থাকে সেখানে ? ক্ষেত তাকে কে মনে রাখবে ?

রাতের একটি মিসকল কিংবা এসএমস..... একটি ইনবক্সের হাস্যমুখী রিপলাই বুকে ধক করে বাধে।

রাতে কাউকে সে বাসায় পৌছে দিয়েছে, কিংআ তাকে কেউ বাসায় দিয়ে গেছে। অদ্ভুত অশান্তি মনে জাগে।

খুব সহজেই সবাই বলে দিবে- আপনি মানসিক রোগী। আপনি কাউকে বিশ্বাস করেন না। আপনার চিকিৎসা হওয়া দরকার। মন কে উদার করুন।

শুধু কেউ বোঝে না..... কতটা ভালোবাসলে এসব সম্ভব।

সবাই উদারতা আর মন বড় করার কথায় সব হারিয়ে যায়।

কিন্তু উদার হওয়া আর বিশাল মন.... সব অভিনয়.....তবুও হয়তো বড় বড় কথা বলে যাবে অনেকেই.... বলুক.... কিন্তু আমি যে স্বার্থপর.... নীচুমনের একটি ছেলে....

স্বার্থপরতার নীচে, ছোটলোকিপনার নীচে কি বিশাল ভালোবাসা লুকিয়ে আছে... তা কেউ বোঝে না। কারন তারা বলে, ভালোবাসা বড় হলে, এগুলো কোন ব্যাপার না। তারপরও.... এই ছোটলোক স্বার্থপর নীচু মনের ইনসিকিউর মানুষ গুলোর ভালোবাসায় কোন খাদ নেই।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৪৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×